শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্দ্যোগে মে দিবস উৎযাপন ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ‘Don’t count Vaibhav Sooryavanshi’s age’: Shikhar Dhawan’s bold India debut statement | Cricket News কালিয়াকৈরে মহাসড়কে মৃত্যুর ফাঁদ,ফায়ার সার্ভিসের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ফুঁসছে ১০ হাজার শ্রমিক Shah Rukh Khan Unveils Saif Ali Khan’s Kartavya Poster; Sambhavna Seth And Avinash Dwivedi Announce Pregnancy | Bollywood News কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড হিদায়াতের নূরানি কাফেলা পতেঙ্গায় ৭০ লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

চট্টগ্রামে জামায়াত কর্মীকে গুলি করে হত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ সময় দেখুন
চট্টগ্রামে জামায়াত কর্মীকে গুলি করে হত্যা


চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই যুবক জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের দীঘিরপাড়ে এ ঘটনায় আরও এক যুবক আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহত মুহাম্মদ জামাল উদ্দিন (৩৮) শাহনগর গ্রামের বশরত আলী মিস্ত্রী বাড়ির মৃত মোহাম্মদ ইউসুফের ছেলে। এছাড়া একই গ্রামের বাসিন্দা গুলিবিদ্ধ নাছির উদ্দিনকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, জামাল ও নাছির একই মোটরসাইকেলে ছিলেন। তারা গহিরা-ফটিকছড়ি সড়ক ধরে শাহনগর দীঘিরপাড় এলাকায় পৌঁছান। তাদের পিছু নেওয়া আরেকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে।

এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে জামালের মৃত্যু হয়। আহত নাছিরকে স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, জামাল ও নাছির মোটরসাইকেলে চড়ে বাইরে থেকে নিজ গ্রামে বাড়ির কাছাকাছি আসেন। সেখানে রাস্তায় তাদের লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। তারাও মোটরসাইকেলে এসেছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom