শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১২০ সময় দেখুন
চট্টগ্রামে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন


ডেস্ক রিপোর্ট:: চট্টগ্রামের পটিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রাকিবুল হাসান হৃদয় (২২) নামে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার আশিয়া বাংলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

রাকিবুল হাসান উপজেলার মেইলঘর এলাকার মো. কবিরের ছেলে। তিনি নগরের সদরঘাট এলাকায় দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন।

স্থানীয়রা জানান, অভিযুক্তদের সঙ্গে টাকা-পয়সা নিয়ে ভুক্তভোগীর বিরোধ ছিল। এর জের ধরে রাকিবুল বৃহস্পতিবার বিকেলে আশিয়া বাজার এলাকায় ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জেরে এক যুবক খুন হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর