শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

চট্টগ্রামে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ২৯৯ সময় দেখুন
চট্টগ্রামে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার


চট্টগ্রাম প্রতিনিধি::

চট্টগ্রাম নগরীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে দুই শিশু সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন সুমিতা খাতুন, মেয়ে মুন (৭) ও ছেলে সান (৩)। তাদের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খোকসা গ্রামে। এ ঘটনায় নিহত সুমিতার স্বামী সোহেল রানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।  

শুক্রবার সকাল সোয়া ৯ টার দিকে পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকার ইসমাইল কলোনির এসএস হাউজ নামে একটি ভবনের চারতলার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। পাঁচলাইশ থানার পরিদর্শক কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শহিদুল ইসলাম জানান, পুলিশ ৯৯৯ থেকে ফোন পেয়ে দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে। এর মধ্যে দুইজনের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। একজনের মরদেহ বিছানায় পড়েছিল।

তিনি বলেন, সুমিতা খাতুনের স্বামী সোহেল রানা নগরীর মুরাদপুর মোড়ে হারবালের বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি করেন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না।

তিনি আরও বলেন, সুমিতা খানের স্বামী আবার রাত ৩টার দিকে বাসায় এসে ডাকাডাকি করেন। তখনও কেউ দরজা খুলেননি। এর পর তিনি বাসার দারোয়ানকে বিষয়টি জানান ও ৯৯৯ নাম্বারে ফোন করেন।

পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শহিদুল ইসলাম জানান, পুলিশ ৯৯৯ ফোন পেয়ে দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে। এরমধ্যে দুইজনের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। বাকি একজনের বিছানায় পড়েছিল।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সিআইডি ঘটনাস্থলে আছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর