বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

চট্টগ্রামে ২ শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৩৩৫ সময় দেখুন
চট্টগ্রামে ২ শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম: চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর ইসমাইল কলোনীর নিজ বাসা থেকে দুই সন্তানসহ এক মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ অক্টোবর) সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সুমিতা (৩১) এবং তার মেয়ে জান্নাত আরা (৭) ও আড়াই বছর বয়সী ছেলে চাঁন বাবু। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম।

আরাফাতুল ইসলাম জানান, সুমিতা ও তার ছেলের লাশ দুটি ঝুলন্ত অবস্থায় ছিল। মেয়েটিকে খাটে শোয়ানো অবস্থায় পাওয়া গেছে।

তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি পুলিশ সদস্যরা। তবে সুমিতার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সারাবাংলা/আরডি/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর