বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

চট্টগ্রাম বন্দরে রাশিয়ার অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
চট্টগ্রাম বন্দরে রাশিয়ার অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ


সারাবাংলা ডেস্ক

ঢাকা: রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌ বহরের জাহাজ এগুলো। এর মধ্যে দুটি জাহাজ হলো, বৃহৎ অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ অ্যাডমিরাল ট্রিবুটস এবং অ্যাডমিরাল প্যান্টেলিয়েভ। অপর জাহাজটি হলো মহাসাগরীয় ট্যাঙ্কার পেচেঙ্গা। ঢাকায় রুশ দূতাবাস এসব তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, বাংলাদেশের বন্দরে সর্বশেষ রুশ কোনো যুদ্ধজাহাজ এসেছিল ৫০ বছর আগে। মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে মাইন অপসারণের জন্য রুশ যুদ্ধজাহাজের সাহায্য নিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস নিউজকে বলেন, আসলে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনকারী তরুণ দেশটিকে একটি মানবিক বিপর্যয় থেকে বাঁচাতে রুশ যুদ্ধজাহাজ শেষবার এখানে এসেছিল। মুক্তিযুদ্ধের সময় এই বন্দরের জলে অনেক মাইন রাখা হয়েছিল, এতে কয়েক ডজন জাহাজ ডুবে গিয়েছিল।

চট্টগ্রাম বন্দরে রাশিয়ার অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ

তিনি বলেন, বাংলাদেশ এই সমস্যা সমাধানে বহু দেশের কাছে সাহায্যের জন্য গিয়েছিল। কিন্তু তাদের কেউ কেউ এ কাজে রাজি হলেও বড় অংকের অর্থ দাবি করেছিল, যা সে সময় বাংলাদেশের কাছে ছিল না। শুধুমাত্র সোভিয়েত ইউনিয়নই মানবিক কারণে সহায়তা দিতে রাজি হয়েছিল।

চট্টগ্রাম বন্দরে রাশিয়ার অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ

মাইন অপসারণ অভিযান ১৯৭২ সালের এপ্রিল থেকে ১৯৭৪ সালের জুন পর্যন্ত চলে। সোভিয়েত নৌবাহিনীর ৮০০ জন নাবিক ২৬ মাস ধরে কঠোর পরিশ্রম করে চট্টগ্রাম বন্দরকে নিরাপদ করে। মাইন অপসারণ অভিযানে একজন রাশিয়ান নৌ ডুবুরি মারা যান।

চট্টগ্রামে রাশিয়ার অনারারি কনসাল আশিক ইমরান তাস নিউজকে বলেন, এখন রাশিয়ান নৌ নাবিকরা আবার বন্দরে এসেছেন। এবার এটা কেবল বন্ধুত্বপূর্ণ সফর। তিনি বলেন, এটি প্রমাণ করে যে, দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক বর্তমানে খুব উচ্চ পর্যায়ে রয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর