চৈত্রেই রোদের তাপ সহ্য করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে৷ বেলা একটু বাড়লে বাড়ির বাইরে বেরনোই দায়৷ বিশেষত রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পরিস্থিতি অসহনীয় হয়ে দাঁড়াচ্ছে৷ এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আগামী ৪ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই? এই পরিস্থিতিতে দিনের বেলা বাড়ির বাইরে বের হলে শরীর সুস্থ রাখার জন্য বেশ কয়েকটি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা৷ চিকিৎসকলল শুভ্রজ্যোতি ভৌমিকও গরমে শরীর সুস্থ রাখতে জানা কিছু পরামর্শই ফের মনে করিয়ে দিয়েছেন৷
Source link