শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘চন্দ্রিমা উদ্যানে কারও কবর থাকতে পারবে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪১ সময় দেখুন
‘চন্দ্রিমা উদ্যানে কারও কবর থাকতে পারবে না’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: লাশ থাকুক আর না থাকুক, চন্দ্রিমা উদ্যানে কারও কবর থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) কাউন্সিল হল রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে ‘ঢাকা শহরে জলাবদ্ধতা: সমস্যা ও প্রতিকার’ শীর্ষক এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা পার্লামেন্ট চত্বরে শুয়ে থাকতে পারবে না। জাতির পিতার খুনি, স্বাধীনতা বিরোধীদের কবর যদি সংসদের মতো গৌরবোজ্জল জায়গায় থাকে তাহলে জাতির প্রতি আমরা কি আমাদের কমিটমেন্ট রাখলাম? এই সমস্ত রাস্তাঘাট অপরিকল্পিতভাবে হয় নাই। লুই আই কানের যে নকশা। সেখানে কবরস্থান থাকার কথা নয়। আর জিয়াউর রহমান সাহেব জাতির পিতার খুনি-এই ব্যাপারটি প্রমাণ করার জন্য এভিডেন্সের কোনো অভাব নাই।

তিনি বলেন, প্রকৌশলী-পেশাজীবীসহ সকল নাগরিকরা ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে যেভাবে ঐক্যবদ্ধভাবে লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করেছি আবার আমরা সবাই যদি সেভাবে ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো। আমাদের ঐক্য থেকে বিচ্যুত ঘটানো হয়েছে। জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের দল এই কাজ করেছে। স্বাধীনতা বিরোধী শাহ আজিজকে রাষ্ট্রপতি বানানো হয়েছে। আর মশিউর রহমান যাদু মিয়াকে মন্ত্রী বানানো হয়েছে। স্বাধীনতা বিরোধী যারা আমাদের মা-বোনদের ইজ্জত লুটেছে তাদের গাড়িতে জাতীয় পতাকা উড়ানো হয়েছে। জাতির কাছে জিয়াউর রহমানকে স্বাধীনতার মিথ্যা তথাকথিত ঘোষক বানানো হয়েছে।

মন্ত্রী বলেন, ‘হ্যাঁ, আমিও তো ঘোষণাপত্র পাঠ করেছি। আমি যখন ক্লাস টেনে পড়ি তখন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আমি আমার কাচারিতে দাঁড়িয়ে বলেছি, আমি মো. তাজুল ইসলাম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি! তাহলে কি আমি স্বাধীনতার ঘোষক হয়ে যাব?

তিনি বলেন, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনলি দ্য পারসন হু হ্যাভ বিন এমপাওয়ারমেন্ট পিপল বাই দ্যা বাংলাদেশ এবং এদেশের মানুষরা বঙ্গবন্ধুকে ক্ষমতা দিয়েছে। বঙ্গবন্ধু ছাড়া কেউ ঘোষক হতে পারে না। আপনি আগে দেন, পরে দেন, তখন দেন যখন দেন না কেন আপনি ঘোষক হতে পারেন না।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হারানোর পর থেকে বাংলাদেশ বিপথগামী হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন,বঙ্গবন্ধুকে হারানোর পরে ২১ বছর ধ্বংস ছাড়া কিছু করতে পারেনি তারা। এতো কিছু করার পর এখন চন্দ্রিমা উদ্যানে শুয়ে থাকবেন এটা তো হতে পারে না। লাশ থাকুক আর না থাকুক, কারো কবর এখানে থাকতে পারে না।

তিনি বলেন, বাংলাদেশের বিবেকবান মানুষ হিসেবে মনে করি, আমাদের সম্মান তখনই পুনঃস্থাপিত করতে পারব যদি আমরা এই সমস্ত কুলাঙ্গারদের আমাদের জাতীয় মর্যাদাপূর্ণ এলাকা থেকে অপসারণ করতে পারি।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ‍ বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য সচিব এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর। প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. মফিজুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন আয়োজক উপ-কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. হোসেন মনসুর।

সারাবাংলা/এনআর/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর