শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চবিতে ভর্তি পরীক্ষায় উত্তরপত্র বিনিময়, ২ পরীক্ষার্থী বহিষ্কার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৬৮ সময় দেখুন
চবিতে ভর্তি পরীক্ষায় উত্তরপত্র বিনিময়, ২ পরীক্ষার্থী বহিষ্কার


চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় ‍উত্তরপত্র বিনিময় করে ধরা পড়লেন দুই পরীক্ষার্থী। তাদের পরীক্ষাকেন্দ্র থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। এদিন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) কলা ও মানববিদ্যা অনুষদের ‘বি–২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, শহিদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে অনুষ্ঠিত পরীক্ষায় দুই পরীক্ষার্থীর আসন ছিল পাশাপাশি। পরীক্ষা চলাকালে তারা নিজেদের মধ্যে উত্তরপত্র বিনিময় করেন। বিষয়টি পর্যবেক্ষকের নজরে এলে তিনি প্রক্টরিয়াল বডিকে জানান। প্রক্টরিয়ার বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই পরীক্ষার্থীকে আটক করে কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করেন।

জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী সারাবাংলাকে বলেন, ‘দুই পরীক্ষার্থী উত্তরপত্র রদবদল করে লেখার বিষয়টি জানতে পেরে আমরা সেখানে যাই। তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের উত্তরপত্র বাতিল করা হয়েছে।’

উল্লেখ্য, এ বছর ‘বি–২’ উপ ইউনিটে ২৮০টি আসনের বিপরীতে আবেদন করেন ৪ হাজার ৮৪৯ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ২৫৮ জন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর