শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চবিতে ১৫০০ জনকে ভ্যাকসিন প্রয়োগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৪ সময় দেখুন
চবিতে ১৫০০ জনকে ভ্যাকসিন প্রয়োগ


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৫০০ জন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন পেয়েছেন। হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে যারা ভ্যাকসিনের কেন্দ্র দিয়েছেন শুধু তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে চবি মেডিকেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এই ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করেন। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলছে করোনার ভ্যাকসিন দেওয়া হয়।

এ সময় ড. শিরীণ আখতার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তার হাত ধরেই বিশ্বে বাংলাদেশ সম্মানজনক অবস্থান অর্জন করতে সক্ষম হয়েছে। শিক্ষা, চিকিৎসা ও শিল্পসহ সবক্ষেত্রে ডিজিটালাইজেশন হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করেছি। শতভাগ ভ্যাকসিনের আওতায় আনতে চেষ্টা করছি আমরা। যাতে করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে আমরা ফিরে যেতে পারি।

চবি মেডিকেল সেন্টারের অফিসার ডা. আবু তৈয়ব বলেন, আমরা সকাল সাড়ে ৯ট থেকে ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম শুরু করছি। কোনো ঝামেলা ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই দফায় চবি পরিবারের মোট ১৫০০ জন শিক্ষক,শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সিনোভেক্সের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর