শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চবি’র বি ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৬৯ শতাংশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৭৭ সময় দেখুন
চবি’র বি ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৬৯ শতাংশ


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ‘বি ইউনিট’ ভর্তি পরীক্ষায় ২৯ হাজার ৫২৫ জন অংশ নিয়েছেন। যা শতকরা ৬৯ দশমিক ২০ শতাংশ ।

বুধবার (২৭ অক্টোবর) ও বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তিন শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বি-ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মহীবুল আজিজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক মহীবুল আজিজ বলেন, ‘এই ইউনিটে ৪২ হাজার ৬৬৭ জন আবেদনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ২৯ হাজার ৫২৫ জন। শতকরা ৬৯.২০ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ১৪২ জন। যা শতকরা ৩০.৮০ শতাংশ। পরীক্ষার্থীরা খুব সুন্দর পরিবেশে পরীক্ষা দিয়েছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।’

আগামীকাল শুক্রবার (২৯ অক্টোবর) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে আবেদন করেছেন ১৩ হাজার ৯১৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এই ইউনিটে সাধারণ আসন রয়েছে ৪৪১টি। প্রতি আসনের বিপরীতে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৩২ জন শিক্ষার্থী।

সারাবাংলা /সিসি/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর