বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

চবির সি ইউনিটে পাসের হার ৫২ শতাংশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৯৪ সময় দেখুন
চবির সি ইউনিটে পাসের হার ৫২ শতাংশ


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি ইউনিটে’ পাস করেছেন ৫ হাজার ২৬১ জন৷ পাসের হার ৫১ দশমিক ৯৩ শতাংশ। সর্বোচ্চ নম্বর পেয়েছেন (জিপিএসহ) ১০৮ দশমিক ২৫।

শনিবার (৩০ অক্টোবর) সি-ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক সালামত উল্যা বলেন, ফলাফল প্রস্তুত করে আইসিটি সেলের কাছে পাঠিয়েছি। শিগগিরই ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, ‘রেজাল্ট আমরা হাতে পেয়েছি। ওয়েবসাইটে প্রকাশের কাজ চলছে। যত দ্রুত সম্ভব রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশের চিন্তা করছি।’

শুক্রবার (২৯ অক্টোবর) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি ইউনিটে সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে ১২টায় শেষ হয়। এ সময় সকাল ১১টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এবং উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।

এবার ‘সি’ ইউনিটের ৪৪১টি অসনের বিপরীতে আবেদন করেছেন ১৩ হাজার ৯১৮ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেন ১০ হাজার ১৩২ জন। যা শতকরা হিসেবে উপস্থিতির হার ৭২ দশমিক ৭৮ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৮৬ জন যা প্রায় ২৭ দশমিক ২২ শতাংশ।

সারাবাংলা/সিসি/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর