মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘No Competition’: Abhay Verma Roots For ‘Lovely Guy’ Ahaan Panday, Feels ‘Proud’ Of Aneet Padda | Exclusive | Bollywood News ‘You’re going to get in trouble’: Ex-India cricketer warns Yashasvi Jaiswal after ugly clash | Cricket News সরকারের কাজ দেখে বিচারের আহ্বান চিফ হুইপের ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্নাতক পর্যন্ত মেয়েদের ফের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও ‘Will She Wear It On Eid?’: Kriti Sanon Trolled For ‘Revealing’ Raksha Bandhan Ad Outfit, Hurting Hindu Sentiments | Bollywood News Watch: Max Verstappen’s horrific Dutch GP crash as Lando Norris wins chaotic race | Racing News যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের রায় বাস্তবায়নে ৫ সেপ্টেম্বর লংমার্চের কর্মসূচি ১১ দলের

চবি ছাত্রদলের ৪২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৮১ সময় দেখুন
চবি ছাত্রদলের ৪২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


চট্টগ্রাম ব্যুরো: দীর্ঘ দুই বছর আড়াই মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত নতুন কমিটিতে ৪২০ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আলাউদ্দিন মহসিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল নোমান। এছাড়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইয়াসিন এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাজ্জাদ হোসেন হৃদয়।

ঘোষিত কমিটিতে ৪২০ জনের মধ্যে সহ-সভাপতি ৫৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৯২ জন, সহ-সাধারণ সম্পাদক ৬৩ জন, সহ-সাংগঠনিক সম্পাদক ৬৪ জন এবং সদস্য ৬২ জন রয়েছেন।

পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় সারাবাংলাকে বলেন, ‘দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় আমি কেন্দ্রীয় নেতৃত্বকে সাধুবাদ জানাই। তবে নিয়মিতভাবে কমিটি ঘোষণা করা উচিত, যাতে নতুন নেতৃত্ব গড়ে উঠতে পারে। আশা করি ভবিষ্যতে নিয়মিতভাবে কমিটি ঘোষণায় মনোযোগ দেওয়া হবে এবং যারা বাদ পড়েছেন তাদেরও যথাযথভাবে মূল্যায়ন করা হবে ‘





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর