রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

চবি ছাত্রদল নেতা মামুন আজীবনের জন্য বহিষ্কার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৮৬ সময় দেখুন
চবি ছাত্রদল নেতা মামুন আজীবনের জন্য বহিষ্কার


চট্টগ্রাম ব্যুরো: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশিদ মামুনকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আজীবনের জন্য বহিষ্কার করেছে।

শনিবার (১২ অক্টোবর) রাতে কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক মামুন উর রশিদের বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন। একইসঙ্গে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্রদলের একটি সূত্র থেকে জানা গেছে, মামুন আওয়ামী আমলে জেল-জুলুম ও নির্যাতনের মাঝেও লড়াই করে ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন। আসন্ন চাকসু নির্বাচনে দলীয় প্যানেলে মামুনের অনুসারী বেশকিছু ত্যাগী নেতা পদ না পাওয়ায় স্বতন্ত্র কিছু পদে সমর্থন দিয়েছেন তিনি।

৫ আগস্টের পরে নতুন ছাত্রদল করা কর্মীদের ছাত্রদলের প্যানেলে জায়গা হলেও ত্যাগীদের জায়গা হয়নি। ছাত্রদলের বেশকিছু নেতা কর্মী স্বতন্ত্র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের পাশে দাঁড়ানোর জন্যই তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানায় সূত্রটি।

তবে এ বিষয়ে জানতে চাইলে চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশিদ মামুনকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর