শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চবি ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি, আহত ২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩৩৪ সময় দেখুন
চবি ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি, আহত ২


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক দুই গ্রুপের কর্মীদের মধ্যে ক্যাম্পাসে মারামারি হয়েছে। এতে অন্তত দু’জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে।

আহতরা হলেন— দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শরীফ খান ও একই শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের মো. আজিম।

এদের মধ্যে আজিম শাটল ট্রেনের বগিভিত্তিক চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) গ্রুপের কর্মী এবং শরীফ বিজয় গ্রুপের কর্মী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিজয় গ্রুপের কর্মী শরীফ খানের সঙ্গে সিএফসি গ্রুপের কর্মী আন্তর্জাতিক বিভাগের ছাত্র ইমরানের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরান শরীফকে মারধর করে। এ ঘটনার জের ধরে বিজয় গ্রুপের কর্মীরা সিএফসির আজিম নামে এক কর্মীকে শহিদ মিনারের সামনে পেয়ে মারধর করেন।

এ নিয়ে সন্ধ্যায় দু’পক্ষে আরেকদফা উত্তেজনা দেখা দেয়। কয়েকজন কর্মী মারামারিতেও জড়িয়ে পড়েন। পরে পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বিজয় গ্রুপের ছাত্রলীগ নেতা মো ইলিয়াস সারাবাংলাকে বলেন, ‘আমাদের এক কর্মীকে বাসায় ফেরার পথে গতিরোধ করে সিএফসির কর্মীরা অহেতুক মারধর করছে। প্রশাসনকে এই ঘটনায় জড়িত সিএফসির কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।’

সিএফসি গ্রুপের নেতা ও চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল সারাবাংলাকে বলেন, ‘জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ছে। আমরা সমাধান করে ফেলছি।’

চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) ও বিজয়— উভয় গ্রুপই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

সারাবাংলা/সিসি/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর