শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

চবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৫০ সময় দেখুন
চবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। পরীক্ষায় বসার এক ঘণ্টা আগ পর্যন্ত এই প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সোমবার (১১ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে কলা ও মানববিদ্যা অনুষদের ‘বি’ ইউনিটের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, রাত ১২টা থেকে ‘বি’ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্য ইউনিটের প্রবেশপত্রও ডাউনলোড শুরু হবে। ভর্তি পরীক্ষার এক ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এই ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত জানতে পারবেন https://admission.cu.ac.bd/

২০২০-২১ শিক্ষাবর্ষে চারটি ইউনিট এ, বি, সি, ডি ও দুইটি উপ-ইউনিট বি-১ ও ডি-১ এ সাধারণ ও কোটাসহ মোট ৪ হাজার ৯২৬ আসন রয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় ১ লাখ ৮৩ হাজার ৮৭০ জন শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে। যা আসনপ্রতি লড়বেন ৩৭ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী।

প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি

বি ইউনিট: ১২ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগ পর্যন্ত
সি ইউনিট: ১৪ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগ পর্যন্ত
ডি ইউনিট: ১৫ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগ পর্যন্ত
এ ইউনিট: ১৭ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগ পর্যন্ত
বি১ উপইউনিট: ২১ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগ পর্যন্ত।
ডি১ উপইউনিট: ২১ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগ পর্যন্ত

ভর্তি পরীক্ষা সময়সূচি

বি ইউনিট: ২৭ ও ২৮ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার)
সি ইউনিট: ২৯ অক্টোবর (শুক্রবার)
ডি ইউনিট: ৩০ ও ৩১ অক্টোবর (শনিবার ও রোববার)
এ ইউনিট: ১ ও ২ নভেম্বর (সোমবার ও মঙ্গলবার)
বি১ উপ-ইউনিট: ৫ নভেম্বর (শুক্রবার সকাল ৯:৪৫টা)
ডি১ উপ-ইউনিট: ৫ নভেম্বর (শুক্রবার দুপুর ২:১৫টা)

বি১ ও ডি১ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি

চারুকলা: ১৫ নভেম্বর (সোমবার)
নাট্যকলা :১৬ নভেম্বর (মঙ্গলবার)
সংগীত: ১৮ নভেম্বর (বৃহস্পতিবার)
শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ: ২০ ও ২১ নভেম্বর (শনিবার ও রোববার)

সারাবাংলা /সিসি/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর