*আজ শনিবার জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পরিবর্তন শুধু হয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাতের মধ্যেই। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদে। বৃষ্টির পাশাপাশি এই সব জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সংগৃহীত ছবি।