সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

চলার পথে কাউকে করুণা করবে না: অনুপম সেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২৫৭ সময় দেখুন
চলার পথে কাউকে করুণা করবে না: অনুপম সেন


সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের নবীন ব্যাচের বরণ ও সমাপনী ব্যাচের বিদায় অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য ড. অনুপম সেন বলেন, ‘যারা স্কুল-কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছ আর যারা বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে চলে যাচ্ছ, তোমরা সবাই জীবনের বৃহৎ ক্ষেত্রে প্রবেশ করছ। নিজেদের কল্যাণ যেমন করবে, দেশেরও কল্যাণ করবে। একটা বিষয় অবশ্যই মেনে চলবে- জীবনে চলার পথে ও কর্মক্ষেত্রে কাউকে করুণা করবে না। ভালোবাসা ও মমত্ববোধ দিয়ে মানুষের অন্তর জয় করবে।’

নগরীর দামপাড়া ক্যাম্পাসে ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হাসিনা মহিউদ্দিন, ইউনিভার্সিটির ট্রেজারার একেএম তফজল হক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন মোহীত উল আলম, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক রোমানা চৌধুরী, সৈয়দ জসিম উদ্দিন, রফিকুল ইসলাম।

সারাবাংলা/আরডি/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর