আন্তর্জাতিক ডেস্ক
চাঁদের পৃষ্ঠে অবতরণ করতে ব্যর্থ হলো রাশিয়ার নভোযান লুনা-২৫। মহাকাশ সংস্থা রোসকসমস এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, চাঁদের কাছাকাছি গিয়ে অবতরণের আগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে লুনা-২৫। মনুষ্যবিহীন নভোযানটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা ছিল কিন্তু ল্যান্ডিংয়ের আগে একটি অনির্ধারিত কক্ষপথে ঢুকে পড়ে নভোযানটি। তারপর এটি চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ে।
লুনা-২৫ এর মাধ্যমে ৪৭ বছর পর ফের চন্দ্র অভিযানে যায় রাশিয়া। কিন্তু স্বপ্নপূরণ হয়নি।
রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ কর্পোরেশন রোসকসমস রোববার সকালে জানিয়েছে, শনিবার মস্কো সময় বিকেল ২টা ৫৭ মিনিটে লুনা-২৫-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
গত সপ্তাহে সয়ুজ রকেট ব্যবহার করে লুনা-২৫ মহাকাশযানটি চাঁদের উদ্দেশে উৎক্ষেপণ করে রাশিয়া। লুনা-২৫ এর উদ্দেশ্য ছিল চাঁদের দক্ষিণ গোলার্ধে নেমে সেখানে পানি অনুসন্ধান করা।
সারাবাংলা/আইই