শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

চাঁদে যাওয়ার ফ্রি টিকিট! আবেদনপত্র চাইলেন বিলিয়নেয়ার ইউসাকু মাইজাওয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৫৩ সময় দেখুন
চাঁদে যাওয়ার ফ্রি টিকিট! আবেদনপত্র চাইলেন বিলিয়নেয়ার ইউসাকু মাইজাওয়া


#জাপান :  আপনি কী চন্দ্রাহত? খুব কাছ থেকে দেখার স্বপ্ন দেখেন তাকে? উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, তবে আর দেরি না করে একটা আবেদনপত্র পাঠিয়ে দিন ইউসাকু মাইজাওয়ার ওয়েব সাইটে। কে বলতে পারে আপনিই হয়ত হতে পারেন সেই আটজন ভাগ্যবানের একজন, ইউসাকুর সঙ্গে যাঁরা পাড়ি জমাবেন চাঁদে!

হ্যাঁ। তাঁর ‘ডিয়ার মুন’ মিশনে তাঁর সঙ্গী হওয়ার ‘ওপেন’ অফার দিয়ে রাখলেন জাপানের অন্যতম সফল ব্যবসায়ী ইউসাকু মাইজাওয়া। যাঁরা অ্যাডভেঞ্চার ভালবাসেন, তাঁদের জন্য এই অফার বছর পঁয়তাল্লিশের জাপানি বিলিয়নেয়ারের।

আর এ তো আর যে সে অভিযান নয়। অবশ্যই দুঃসাহসিক অ্যাডভেঞ্চার। সোজা চাঁদে যাওয়ার অ্যাডভেঞ্চার। চাঁদে নামবেন না। পৃথিবী থেকে চাঁদে রওনা দিয়ে তাকে প্রদক্ষিণ করে আবার ফিরে আসবেন।

২০২৩-এ এলন মাস্কের মুন মিশনের শরিক হবেন ইউসাকু। কিন্তু এর সঙ্গে যে কাজটা করেছেন সেটা হল, ওই মিশনে সবক’টি আসনই তিনি বুক করেছেন। এর অর্থ ওই মিশন ব্যক্তিগত মিশন। যার নেতৃত্ব তিনি দেবেন।

একা চাঁদে যাবেন না ইউসাকু। সঙ্গে আটজনের একটা দল নিয়ে যেতে চান। এই দলের সদস্যরা গোটা দুনিয়া থেকে ওই মিশনে যোগ দেবেন। যেমনটা বিভিন্ন অ্যাডভেঞ্চার গল্পে থাকে।

এজন্য রীতিমতো বিজ্ঞাপন দিলেন ইউসাকু। গোটা দুনিয়ার যে কেউ এই মুন মিশনের শরিক হতে আবেদন করতে পারেন। শুধু তাঁকে উদ্ভাবনী কিছু করার মানসিকতা রাখতে হবে। সঙ্গে টিমম্যান হতে হবে। শুধু মাত্র আটটি আসন খালি আছে।

আবেদন করার জন্য ইউসাকু মাইজাওয়ার ওয়েবসাইটে যেতে হবে। ১৪ মার্চের মধ্যে আবেদন করতে হবে। প্রাথমিক বাছাই ২১ মার্চ। পুরোটাই হবে অনলাইনে। অনলাইন ইন্টারভিউ এবং মেডিক্যাল ইন্টারভিউ মে মাসের শেষ ভাগে।

এর মধ্যেই এক লাখের উপর আবেদনপত্র জমা পড়েছে ২১৬ টি দেশ থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ভারত থেকে।

এর আগে চাঁদে মানুষের পা পড়েছে। কিন্তু চাঁদ প্রদক্ষিণ করেনি কেউ। সেই অর্থে পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়া অভিযাত্রী দলের নেতৃত্ব দিতে চান ইউসাকু।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর