শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ৫৯ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১০ সময় দেখুন
চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ৫৯ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রদান


 

মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৬ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটলিয়ন ক্যাম্পে অসহায় দরিদ্র খেটে খাওয়া দিনমজুর মানুষদের মাঝে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

এ সময় ৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের ব্যবস্থাপনায় বিভিন্ন বয়সী রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ (৫৯ বিজিবি) ব্যাটলিয়নের এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।

এছাড়াও গরিব অসহায় দরিদ্র রোগীদের মাঝে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। বেসামরিক মেডিকেল অফিসার ডাঃ মো কাওসার আহমেদসহ মেডিকেল সহকারীর সমন্বয়ে ব্যাটালিয়ন সদরের সম্মুখে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর