রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

চাকসু নির্বাচন জুলাই আন্দোলনে চোখ হারানো শুভ’র ইশতেহার ব্রেইল পদ্ধতিতে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ সময় দেখুন
চাকসু নির্বাচন জুলাই আন্দোলনে চোখ হারানো শুভ’র ইশতেহার ব্রেইল পদ্ধতিতে


চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে স্বতন্ত্রভাবে সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে নির্বাচন করছেন জুলাই আন্দোলনে চোখ হারানো শিক্ষার্থী শুভ হোসেন। ব্রেইল পদ্ধতিতে তার ১২ দফা ইশতেহার উপস্থাপন করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে চাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে শুভ হোসেনের পক্ষে ইশতেহার পাঠ করেন বাংলা বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম, যিনি নিজেও একজন দৃষ্টি প্রতিবন্ধী।

শুভকে পাশে নিয়ে সংবাদ সম্মেলনে আরিফুল বলেন, ‘আমি শুভ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি ব্রেইল পদ্ধতিতে ইশতেহার পাঠের ব্যবস্থা করেছেন। এটা অন্য কোনো প্রার্থী বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনেও হয়নি। সবাই যেন চাকসু আমেজকে ভাগাভাগি করে নিতে পারে এজন্য শুভ ভাই আমাদের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৫৫ কপি ইশতেহার ও প্রচারণা পত্র ব্রেইল পদ্ধতিতে তৈরি করেছেন।’

ব্রেইল পদ্ধতিতে পাঠ করা ১২ দফা ইশতেহারে আছে—

যত হাজার ভোট তত হাজার গাছ, ইন্দ্রিয়ভাবে ব্লাড ব্যাংক স্থাপন, প্রশাসনিক সেবা নিশ্চিত করতে হটলাইন সেবা চালু, পার্টটাইম কর্মসংস্থান সৃষ্টি ও ফ্রি টিউশন মিডিয়া স্থাপন, অসহায় ও দুস্থ শিক্ষার্থীদের জন্য ফ্রি মেধাবী মিল চালুকরণ মাদক ও যৌন হয়রানির বিরুদ্ধে সেল গঠন, বন্যপ্রাণীর স্বাস্থ্য সুরক্ষা ও বিলুপ্তি রোধে মনিটরিং সেল গঠন, পরিবেশবাদী সংগঠনগুলোকে একত্রিত করে বর্জ্য ব্যবস্থাপনায় কেন্দ্রীয় সেল গঠন।

এছাড়া, মাতৃত্বকালীন অবস্থায় উপস্থিতির বাধ্যবাধকতা শিথিলকরণ ও প্রতি অনুষদে ব্রেস্ট ফিডিং স্থাপন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উন্নত গবেষণামুখী ও সকল অবকাঠামোকে প্রতিবন্ধীবান্ধব করার নিমিত্তে নীতিমালা প্রণয়নে জনমত গঠন, সামাজিক অবক্ষয় ও জলবায়ু সংকট মোকাবিলায় নিয়মিত সেমিনার আয়োজন, প্লাস্টিক ব্যবহার রোধ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে নীতিমালা গ্রহণে জনমত গঠন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর