মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee কর্মশালায় বক্তারা / দেশে ৭১ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ, এফওপিএল নীতিমালা বাস্তবায়নের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা সচেতনতা কার্যক্রমে জাতীয় স্বীকৃতি, সেরা চারে ঠাকুরগাঁও লিগ্যাল এইড হরমুজ প্রণালিতে ট্যাংকারে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত, আহত ৮ ‘We were talking at nets about…’: Shubman Gill opens up on 2027 World Cup planning with Virat Kohli | Cricket News ‘মাদকের মূল হোতারা বসে সংসদে, ধরা পড়ে কেবল বাহকরা’ Ranveer Singh To Begin Pralay Shoot In August?; Varun Badola Calls Satluj Ban ‘Robbery Under Broad Daylight’ | Bollywood News ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো হোয়াটসঅ্যাপ ‘মানসিক সমস্যায় আক্রান্ত ৯২ শতাংশই চিকিৎসা করেন না’

চারটি টিপস ফলো করুন, পেটের মেদ কমবেই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৭ সময় দেখুন
চারটি টিপস ফলো করুন, পেটের মেদ কমবেই


লাইফস্টাইল ডেস্ক

পেটের মেদ বা ভুঁড়ি নিয়ে অনেকেরই চিন্তার শেষ নেই। পেটের অতিরিক্ত চর্বি বা মেদ কমাতে কতজন কতকিছুই না করছেন। একবার পেটে মেদ জমলে সেটা কাটিয়ে ওঠা যাবে না, এ ধারণা ভুল। স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্থ হলে সহজে মেদ কমিয়ে ফেলা সম্ভব। তবে যারা পেটের চর্বি কমানোর চেষ্টা করছেন, তারা জানেন এটা কতটা কঠিন। এরজন্য প্রয়োজন নিয়মিত ব্যায়াম আর সঠিক খাদ্যাভ্যাস। কিন্তু আপনি জানেন কি, নিয়মিত ব্যায়াম ও ডায়েট ছাড়াও সহজ কিছু টিপস মেনে পেটের অতিরিক্ত চর্বি অনেকটাই কমিয়ে আনতে পারেন।

ছোট পাত্রে খাবার খান

খাবার খাওয়ার জন্য এতদিন যে প্লেটটি ব্যবহার করতেন, তার চেয়ে একটু ছোট প্লেট ব্যবহার করা শুরু করুন। কারণ ছোট প্লেটে অল্প খাবার নিলেও আপনার কম খাচ্ছেন বলে মনে হবে না। এরমাধ্যমে আপনি অতিরিক্ত ক্যালরি ও অপ্রয়োজনীয় ওজন বৃদ্ধি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

সময় নিয়ে খাবার খান

পেটের মেদ কমাতে চাইলে অবশ্যই প্রয়োজনের চেয়ে কম খাবার খেতে হবে। খাবার বেশি সময় নিয়ে খেলে একসময় অল্প খাবারেই আপনার ক্ষুধা মিটে যাবে। তাই অল্প খাবার নিয়ে তা বেশি সময় ধরে চিবিয়ে খান। এটি আপনার খাবারকে সহজেই হজম করতে অনেক বেশি সাহায্য করবে। খাবার বেশি হজম হলে আপনার পেটে অতিরিক্ত চর্বিও জমবে না।

চাপমুক্ত থাকুন ও পর্যাপ্ত ঘুমান

অপর্যাপ্ত ঘুম পেটের মেদ কমানোর প্রক্রিয়াকে বাধা দেয়। গবেষণায় জানা গেছে,পর্যাপ্ত ঘুমের অভাবে ওজন বেড়ে যেতে পারে এবং পেটের মেদ কমানো কঠিন হয়ে যেতে পারে। এতে আপনার উচ্চক্যালরিযুক্ত খাবারের প্রতি প্রবল আগ্রহ তৈরি হতে পারে। সুস্থ্য থাকার জন্য প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা ঘুমের প্রয়োজন।

পর্যাপ্ত পানি খান

ওজন কমাতে পানি খুবই গুরুত্বপূর্ণ। সকালে এক গ্লাস পানি দিয়ে দিন শুরু করা এবং খাওয়ার আগে এক গ্লাস পানি খাওয়া শরীরের জন্য খুবই ভালো। এই নিয়মটি মেনে চললে আপনার শরীর সারাদিন হাইড্রেটেড থাকবে,খাবার খুব ভালো হজম হবে এবং উচ্চমাত্রার ক্যালরিযুক্ত খাবার থেকে আপনি বিরত থাকতে পারবেন। পানি ছাড়াও হারবাল চা, লেবুপানি আপনার ক্ষুধা কমাতে সাহায্য করবে।

সারাবাংলা/এসবিডিই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom