শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চারুকলায় শরৎ উৎসবের অনুমতি বাতিল, এবার আয়োজন করবে ঢাবি কর্তৃপক্ষ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৯০ সময় দেখুন
চারুকলায় শরৎ উৎসবের অনুমতি বাতিল, এবার আয়োজন করবে ঢাবি কর্তৃপক্ষ


ঢাকা: বিগত ফ্যাসিবাদী শাসনামলে ‘সত্যেন সেন শিল্পীগোষ্ঠী’-এর বিতর্কিত কর্মকাণ্ড পর্যালোচনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃপক্ষ ‘শরৎ উৎসব ১৪৩২’ এর অনুমতি বাতিল করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৩টায় চারুকলা অনুষদের বকুলতলায় উৎসব উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ এক বিবৃতিতে জানান, চারুকলা অনুষদের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ অক্টোবর ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বিরুদ্ধে লিখিত অভিযোগ অনুষদে প্রেরণ করা হয়। আয়োজকরা তথ্য গোপন রেখে অনুমতির আবেদন করেছিলেন। অনুসন্ধান ও যাচাইবাছাইয়ের পর এই অনুমতি বাতিল করা হয়েছে।

চারুকলা অনুষদ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় দেশের ঋতুভিত্তিক সকল সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল্যবোধকে সমর্থন করে। তাই আগামী ১৬ অক্টোবর বিকাল ৩টায় ঢাবির তত্ত্বাবধানে উৎসবটি অনুষ্ঠিত হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর