বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন কর্ণফুলীতে অবৈধ ও ময়লাযুক্ত তেল মজুদের দায়ে ৫০ হাজার জরিমানা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি রয়টার্সের প্রতিবেদন ইরান প্রশ্নে ট্রাম্প সহায়তা চাইলেও অনিচ্ছুক থাকতে পারে চীন Vaibhav Sooryavanshi earns new fan in Kagiso Rabada: ‘There’s not an ounce of fear’ | Cricket News প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবি’র আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল কুতুবদিয়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায় প্রকল্প) ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত। ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন কর্ণফুলীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা Varun Dhawan Moves Out Of No Entry 2; Why Is Anushka Sharma Not Doing Movies? | Bollywood News

চার তলার কার্নিশ থেকে কিশোরীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩১২ সময় দেখুন
চার তলার কার্নিশ থেকে কিশোরীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস


ইউনাইটেড নিউজ ডেস্ক:: রাজধানীর ভাটারা এলাকায় চারতলায় কার্নিশে বেঁধে রাখা কিশোরীকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার রাত ৮টার দিকে ওই কিশোরীকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল।উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া বারিধারা ফায়ার সার্ভিস কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদুজ্জামান সাংবাদিকের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে গ্রিল কেটে উদ্ধার করতে সক্ষম হয়েছি।’

ফরহাদুজ্জামান জানান, ভবনে ঢুকে ভেতরের দিক থেকে গ্রিল কেটে কিশোরীকে ভেতরে নেওয়া হয়। ওই কিশোরী মানসিকভাবে কিছুটা অসুস্থ বলে স্থানীয় লোকজন জানিয়েছে।স্থানীয়দের দাবি, ওই কিশোরী ভবনের বাইরের দিক থেকে চারতলার কার্নিশে উঠেছিল।

স্থানীয়রা জানান, ভাটারার বাগানবাড়ি এলাকার একটি আটতলা বাসার সামনে পরিবারের সঙ্গে বসবাস করে ওই কিশোরী। আজ রোববার সন্ধ্যার দিকে সবার অগোচরে সে ভবনের নিচতলা থেকে চারতলা পর্যন্ত উঠে যায়। পরে ভবনের একজন তা দেখতে পান।

ভবন মালিকের ছেলে সাজিদ হোসেন রাত ৭টা ২০ মিনিটের দিকে সাংবাদিকদের বলেন, ওই কিশোরী তাদের বাসার সামনে থাকে। তবে ভবনের বাইরের দিক থেকে সে কেন ও কিভাবে চারতলা পর্যন্ত উঠে গেল, তা বোঝা যাচ্ছে না। পরে কিশোরীকে উদ্ধার করার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়া হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom