শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

চালকদের আকস্মিক ‘ধর্মঘট’, ট্রেনের শিডিউল এলোমেলো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৩১৮ সময় দেখুন
চালকদের আকস্মিক ‘ধর্মঘট’, ট্রেনের শিডিউল এলোমেলো


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: ভাতা বন্ধের খবরে আকস্মিকভাবে অতিরিক্ত দায়িত্ব পালন বন্ধ করে দিয়েছেন ট্রেন চালকরা (লোকোমাস্টার)। এর ফলে চট্টগ্রাম রেলস্টেশনে আটকে পড়ে কয়েকটি আন্তঃনগর ট্রেন। ট্রেনের শিডিউল রক্ষা করতে পারছে না রেলওয়ে। ঢাকা ও চাঁদপুরের উদ্দেশে দু’টি ট্রেন ৪০ মিনিট থেকে একঘণ্টা দেরিতে রেলস্টেশন ছেড়ে গেছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত ডিউটিতে বাড়তি সুবিধা রেল মন্ত্রণালয় বাতিল করেছে, এমন একটি খবর পান লোকোমাস্টাররা। এরপর তারা অতিরিক্ত ডিউটি না করার সিদ্ধান্ত নিয়ে ‘ধর্মঘটের’ ডাক দেন বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।

রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। সেটি বিকেল ৫টা ৪০ মিনিটে স্টেশন ত্যাগ করে। চাঁদপুরের উদ্দেশে মেঘনা এক্সপ্রেস বিকেল সোয়া ৫টায় ছেড়ে যাবার কথা থাকলেও সেটি একঘণ্টা বিলম্ব হয়েছে।

চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘সোনার বাংলা ও মেঘনা চট্টগ্রাম থেকে রওনা দিয়েছে। তবে ৪০ মিনিট থেকে একঘণ্টার মতো দেরি হয়েছে। রাতের মধ্যে সিলেটে উদয়ন এক্সপ্রেস, ঢাকায় তূর্ণা নিশিথা ও ঢাকা মেইল ছাড়ার শিডিউল আছে। এখন লোকোমাস্টাররা যদি সঠিক সময়ে ডিউটিতে আসেন, তাহলে বোঝা যাবে সেগুলো শিডিউল অনুযায়ী ছাড়তে পারবে কি না।’

সূত্রমতে, রেলওয়ে পূর্বাঞ্চলে ১২০ জন লোকোমাস্টারের পদের বিপরীতে আছেন ৬৫ জন। এজন্য তাদের আট ঘণ্টা দায়িত্বের অতিরিক্ত সময় ট্রেন চালাতে হয়। অতিরিক্ত দায়িত্বের জন্য তাদের ভাতা নির্ধারিত ছিল। কিন্তু সেই ভাতা রেল মন্ত্রণালয় বাতিল করেছে বলে তারা জানতে পারেন।

এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কি সিদ্ধান্ত হয়েছে সেটা আমরা এখনও পুরোপুরি জানি না। তবে আমরা লোকোমাস্টারদের সঙ্গে কথা বলছি। তারা ট্রেন চালাবেন বলেছেন।’

সারাবাংলা/আরডি/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর