বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

চাহিদার তুলনায় গম মিলছে না ভারতে, দাম ৬ মাসে সর্বোচ্চ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১১০ সময় দেখুন
চাহিদার তুলনায় গম মিলছে না ভারতে, দাম ৬ মাসে সর্বোচ্চ


সারাবাংলা ডেস্ক

ঢাকা: ভারতের বাজারে গমের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। গত মঙ্গলবার দাম বাড়ার পর পরিবেশকেরা জানান, সরবরাহ কমে যাওয়া এবং সামনে উৎসবের মৌসুম থাকার কারণে চাহিদা চাঙা, সে কারণেই গমের দাম বাড়ছে। গমের দাম এভাবে বাড়তে থাকলে খাদ্য মূল্যস্ফীতির হার বাড়বে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক যেসব ব্যবস্থা নিচ্ছে, তা জটিলতার মুখে পড়তে পারে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, গমের ক্রমবর্ধমান এই দামের কারণে শস্যের ওপর থেকে ভারতের কেন্দ্রীয় সরকার আমদানি শুল্ক প্রত্যাহার ও দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে পারে।

নয়াদিল্লিভিত্তিক এক ব্যবসায়ী এনডিটিভিকে বলেছেন, সব গুরুত্বপূর্ণ গম উৎপাদন কেন্দ্রে গম সরবরাহ বন্ধ হয়ে গেছে বলা যায়। আটার কলগুলো বাজার থেকে প্রয়োজনীয় সরবরাহ পাচ্ছে না।

মঙ্গলবার মধ্য প্রদেশের ইন্দোরে গমের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি টন ২৫ হাজার ৪৪৬ রুপিতে দাঁড়িয়েছে, চলতি বছরের ১০ ফেব্রুয়ারির পর যা সর্বোচ্চ। গত চার মাসে ভারতে গমের দাম প্রায় ১৮ শতাংশ বেড়েছে।

বিশ্ব বাণিজ্যের সঙ্গে জড়িত ভারতের মুম্বাইভিত্তিক এক ব্যবসায়ী বলেছেন, আসন্ন উৎসবের মৌসুমে বাজারে ঘাটতি মোকাবিলায় সরকারের উচিত হবে, গুদাম থেকে বাজারে গম ছাড়া।

১ আগস্ট পর্যন্ত দেখা গেছে, ভারত সরকারের গুদামে গমের মজুত আছে ২৮ দশমিক ৩ মিলিয়ন বা ২ কোটি ৮৩ লাখ মেট্রিক টন; আগের বছর যা ছিল ২৬ দশমিক ৬ মিলিয়ন বা ২ কোটি ৬৬ লাখ টন।

মুম্বাইভিত্তিক ওই পরিবেশক বলেন, বাজারে গমের দাম কমাতে হলে আমদানি জরুরি। আমদানি ছাড়া সরকারের পক্ষে সরবরাহ বৃদ্ধি করা সম্ভব নয়।

ভারতের খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সঞ্জীব চোপড়া গত সপ্তাহে বলেছেন, ভারতের কেন্দ্রীয় সরকার গম আমদানিতে ৪০ শতাংশ শুল্ক তুলে নেওয়া বা এমনকি তা বাতিলের সিদ্ধান্ত নিতে পারে। এ ছাড়া মিল মালিক ও ব্যবসায়ীরা ঠিক কত পরিমাণ আটা মজুত রাখতে পারবেন, তার সীমা হ্রাস করা হতে পারে।

২০২৩ সালে ভারতে ১১২ দশমিক ৭৪ মিলিয়ন বা ১১ কোটি ২৭ লাখ টন গম উৎপাদিত হয়েছে; আগের বছর যা ছিল ১০ কোটি ৭৭ লাখ টন। ভারতের বার্ষিক গমের চাহিদা ১০ কোটি ৮০ লাখ টন।

ভারতের ভোক্তাবিষয়ক দফতরের বরাতে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আগস্টে ভারতে খুচরায় প্রতি কেজি আটা গড়ে ৩৭ দশমিক ৪ রুপিতে বিক্রি হয়েছে।

দেশটির কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২৩ সালে ভারতে রেকর্ড ১১২ দশমিক ৭৪ মিলিয়ন মেট্রিক টন গম উৎপাদিত হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ১০৭ দশমিক ৭ মিলিয়ন মেট্রিক টন। প্রসঙ্গত, ভারতে বছরে প্রায় ১০৮ মিলিয়ন মেট্রিক টন গমের চাহিদা রয়েছে। তবে চলতি বছরের জুনে একটি শীর্ষস্থানীয় বাণিজ্য সংস্থা রয়টার্সকে জানিয়েছিল, ২০২৩ সালে ভারতের গমের ফলন দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমানের তুলনায় কমপক্ষে ১০ শতাংশ কম হয়েছে।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর