বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

চা পাতা দিয়ে বাড়িতে বানিয়ে নিন দারুণ ফেস প্যাক!| International Tea Day 2021 Green tea Face Packs for a Healthy and Spotless Skin– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৪৪ সময় দেখুন
চা পাতা দিয়ে বাড়িতে বানিয়ে নিন দারুণ ফেস প্যাক!| International Tea Day 2021 Green tea Face Packs for a Healthy and Spotless Skin– News18 Bangla


International Tea Day 2021: গ্রিন টি যে শুধুমাত্র আমাদের শরীরের জন্যই উপকারী তা নয়। এটির অসংখ্য উপকারিতা রয়েছে,যা এক কথায় অনস্বীকার্য। ত্বকের সৌন্দর্যের জন্যেও এর উপকারিতার শেষ নেই।

গ্রিন টি-তে উপস্থিত অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিবায়োটিক উপাদানগুলি শরীরের ক্ষতিকারক কোষের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে। এছাড়াও গ্রিন টিতে প্রচুর পরিমাণে ভিটামিন C এবং E রয়েছে যা শরীরের অতিরিক্ত ওজন কমায়। তবে এসব তো গেল স্বাস্থ্যগত উপকারিতার কথা। কিন্তু অনেকেরই অজানা যে গ্রিন টিতে রয়েছে বিভিন্ন সৌন্দর্য উপকারিতাও।

প্রতি দিন এক কাপ গ্রিন টি পান করলে ত্বক মসৃণ এবং দাগহীন হবে। গ্রিন টি মুখের ত্বকের জন্য এক্সফোলিয়েটিং স্ক্রাব হিসাবেও কাজ করে। এর ফলে ত্বক টানটান হয় এবং বলিরেখাও কমে যায়। এটি নিয়মিত ব্যবহার করলে মুখের ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়। গ্রিন টি দিয়ে স্ক্রাব ব্যবহারের ফলে ব্ল্যাক হেডস দূর হয়। শরীর থেকে বিষাক্ত পদার্থগুলি অপসারণ ছাড়াও, এর অ্যান্টি-এজিং বৈশিষ্ট্যগুলি বলিরেখাকেও প্রতিরোধ করতে সহায়তা করে। এটি ব্যবহারে আপনাকে আরও কম বয়সী এবং স্বাস্থ্যকর দেখায়। এগুলি ছাড়াও গ্রিন টি ব্যবহার করলে ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে সহায়তা হয়।

ত্বকের জন্য এখানে ৩ টি গ্রিন টি ফেস-প্যাক দেওয়া হল। যা আপনি সহজেই আপনার বাড়ির স্বাচ্ছন্দ্যে প্রস্তুত করতে পারেন এবং এই ফেস প্যাক বানানোর উপকরণগুলিও রান্নাঘরেই পেয়ে যাবেন।

১. গ্রিন টিতে ত্বক থেকে টক্সিন দূর করার ক্ষমতা রয়েছে। যদি আপনি ত্বকের সৌন্দর্য পেতে চান তবে এই গ্রিন টি ফেস-প্যাকটি ব্যবহার করতে পারেন ।২ টি গ্রিন টি-ব্যাগ, দেড় টেবিল চামচ মধু এবং ৫-৬ ফোঁটা লেবুর রস নিন। মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত উপকরণগুলি ভালো ভাবে মিশিয়ে নিন এবং প্রলেপটি আপনার মুখের উপরে লাগিয়ে প্রায় ১৫ মিনিটের জন্য রেখে দিন। এর পর শুকিয়ে গেলে হালকা গরম জলের সাহায্যে এটি ধুয়ে ফেলুন।

২. শুষ্ক ত্বক নিরাময়ের জন্য গ্রিন টি ফেস-প্যাক খুবই উপকারী। এই ফেস প্যাকটির জন্য লাগবে কমলালেবুর খোসা। কারণ কমলালেবুর খোসা ত্বক থেকে মৃত কোষগুলি দূর করতে সহায়তা করবে। ১ টেবিল চামচ গ্রিন টি, কয়েকটি কমলালেবুর খোসার গুঁড়ো এবং আধা চা-চামচ মধু নিন। এই উপাদানগুলি একসঙ্গে মিশিয়ে নিন এবং প্যাকটি আপনার মুখে ১০ মিনিটের জন্য লাগিয়ে রাখুন এবং শুকিয়ে গেলে এটি ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। কমলার খোসাগুলি অ্যান্টি-এজিংয়ের জন্য মরা কোষ দূর করতে সহায়তা করবে।

৩. ১ টেবিল চামচ গ্রিন টি এবং ২ টেবিল চামচ তাজা দই। উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিন এবং এটি আপনার মুখের উপরে লাগিয়ে রাখুন। এই ফেস-প্যাকটি প্রায় ২০ মিনিটের জন্য রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক কোমল হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর