স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন তিনি। সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে তার।
ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আছেন তার স্ত্রী বিলকিস আক্তার হোসেন ও ছোট ছেলে ড. খন্দকার মারুফ হোসেন।
বিএনপির বর্ষীয়ান এই নেতার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।
উল্লেখ্য, গত ১৬ জুন গভীর রাতে হঠাৎ অসুস্থতাবোধ করলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় ড. খন্দকার মোশাররফ হোসেনকে। সেখানে টানা আট দিন চিকিৎসা শেষে শনিবার (২৪ জুন) বাসায় ফেরেন তিনি। চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার (২৬ জুন) সিঙ্গাপুর গেলেন তিনি।
সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন বিএনপির প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
সারাবাংলা/এজেড/আইই