সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

চিনের সাহায্য ছাড়াই দেশে আসবে 5G, ট্রায়াল শুরু করার অনুমতি দিল টেলিকম মন্ত্রক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩৮৮ সময় দেখুন
চিনের সাহায্য ছাড়াই দেশে আসবে 5G, ট্রায়াল শুরু করার অনুমতি দিল টেলিকম মন্ত্রক


#আহমেদাবাদ:

চিনা প্রযুক্তির সাহায্য ছাড়াই এবার দেশে শুরু হবে 5G পরিষেবা। এবার দেশে ফাইভ-জি ট্রায়াল শুরুর অনুমতি দিল টেলিকম মন্ত্রক। রিলায়েন্স জিও ইনফোকম, ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, এমটিএনএল- এই সংস্থাগুলিকে শহর, মফস্বল ও গ্রামের বিভিন্ন এলাকায় ট্রায়ালের প্রস্তুতি শুরু করতে বলেছে টেলিকম মন্ত্রক। আপাতত নোকিয়া, স্যামসং, সিডটকম, রিলায়েন্স জিওর দেশজ প্রযুক্তি ট্রায়ালের জন্য কাজে লাগানো হবে।

এর আগে 4g স্পেকট্রামের ট্রায়ালের সুযোগ পায়নি বিএসএনএল। এবার ফাইভ জি-র ক্ষেত্রেও ভারত সঞ্চার নিগম লিমিটেডকে ট্রায়ালে রাখা হল না। বেসরকারি সংস্থাগুলো ফাইভ-জি ট্রায়ালের সুযোগ পেল, অথচ সরকারি সংস্থা পেল না। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিরোধীরা।

এমনিতেই বহুদিন ধরে আর্থিক দুরবস্থা চলছে বিএসএনএল-এর। কর্মীদের বেতন নিয়েও সমস্যা রয়েছে। কিন্তু মনে করা হয়েছিল, 5g পরিষেবা শুরুর আগে ট্রায়ালের সুযোগ দিয়ে সরকার বিএসএনএলকে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেবে

। কিন্তু সেটা আর হল না। সবার প্রথমে চিনা সংস্থা হুয়েই-এর কাছ থেকে ট্রায়ালের জন্য প্রযুক্তিগত সাহায্য নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত চিনের সঙ্গে সীমান্তে সংঘর্ষের জেরে সেই প্রস্তাব খারিজ হয়। তাছাড়া চিনা প্রযুক্তির সাহায্য নিলে দেশের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়তে পারত। সেই জন্যও চিনা সংস্থার সাহায্য নিতে চায়নি কেন্দ্র। এছাড় প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গড়ার ডাকও অন্যতম কারণ। মূলত দেশজ সংস্থাগুলিকে আর্থিক লাভ দিতে চাইছে কেন্দ্র।

ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন জানিয়েছে, ছয় মাস সময় লাগবে ট্রায়ালের জন্য। তার মধ্যে প্রথম দুমাস সেট-আপ তৈরি চলবে। আপাতত নোকিয়া, স্যামসাং, সি ডট কম, এরিকসনের মতো সংস্থাগুলোর থেকে প্রযুক্তিগত সাহায্য নেওয়া হবে। রিলায়েন্স জিও-র নিজস্ব প্রযুক্তি রয়েছে। তা দিয়েই কাজ শুরু হবে। কবে থেকে শুরু হবে দেশে 5G পরিষেবা! সম্ভবত ২০২৩ সাল নাগাদ দেশের মানুষ 5G পরিষেবা শুরু পেতে পারে বলে আশা করা যাচ্ছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর