আন্তর্জাতিক ডেস্ক
৪৫ বছরের মধ্যে চীনের জনসংখ্যা অর্ধেকে নেমে আসতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গবেষকরা।
২০২০ সালে চীনা নারীদের সন্তান জন্মদানের আনুষ্ঠানিক হার ১.৩ এ নেমে আসার ওপর ভিত্তি করে এই গবেষণা চালানো হয়েছে বলে জানিয়েছে হংকংভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।
এর আগেও একটি গবেষণা দেখিয়েছিল ২০২৫ সাল নাগাদ চীনের জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি হার অর্জন করবে। যে কারণে চীনের বর্ধনশীল অর্থনীতি সে সময়ে গিয়ে ক্রেতা সংকটে ভুগতে পারে বলেও হুঁশিয়ার করা হয়েছিল।
এদিকে গবেষকদের পক্ষ থেকে বলা হয়েছে শিগগিরই চীন সরকারকে সন্তান জন্মদান নীতির ব্যাপারে আরও উদার হতে হবে। তা না হলে দেশটি খুব দ্রুতই ক্রেতা সংকটে পড়ে অর্থনৈতিক শীর্ষ অবস্থান হারিয়ে ফেলতে যাচ্ছে।
সারাবাংলা/একেএম