বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

চীনের নেতৃত্বে এলেন যে ৭ নেতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১১১ সময় দেখুন
চীনের নেতৃত্বে এলেন যে ৭ নেতা


চীনে ক্ষমতার নতুন যুগ শুরু হয়েছে। টানা তৃতীয়বারের মতো চীনের নেতৃত্ব হাতে তুলে নিলেন শি জিনপিং। দলের দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে ৬৮ বছরের বেশি বয়সে পার্টির সাধারণ সম্পাদক হলেন তিনি। টানা তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট পদ ও চীনের সামরিক বাহিনীর নেতৃত্ব দুটোই নিশ্চিত হয়েছে শি জিনপিংয়ের।

চীনা কমিউনিস্ট পার্টির ২০তম সম্মেলনে ক্ষমতার ভিত্তি কার্যত আরও শক্ত করে নিয়েছেন শি জিনপিং। প্রিমিয়ার লি কেকিয়াং, ভাইস প্রিমিয়ার হু চুনহুয়াসহ একাধিক শীর্ষ নেতা পলিটব্যুরো থেকে বাদ পড়েছেন। বাদ পড়া নেতাদের মধ্য অন্তত চারজনকে দলে শির চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছিল। বিপরীতে শি জিনপিং পলিটব্যুরোতে তার ঘনিষ্ঠদের সংখ্যা আরও বাড়িয়ে নিয়েছেন।

রোববার চীনের সর্বোচ্চ ক্ষমতাধর ফোরাম পলিটব্যুরো স্থায়ী কমিটি ঘোষণা করেছেন শি জিনপিং। এতে স্থান পেয়েছেন লি চিয়াং, শাও লেজি, ওয়াং হুনিং, চাই কি, দিং সুইশিয়াং, লি শি। শি জিনপিং এবং এই ৬ নেতাই মূলত আগামী পাঁচ বছর চীনের নেতৃত্ব দেবেন।

এর আগে শনিবার প্রায় ২৩০০ দলীয় প্রতিনিধি দলের ২০৫ জন ভোটদানকারী সদস্য নির্বাচিত করেন। এই ২০৫ সদস্য রুদ্ধদ্বার সভায় চীনের শীর্ষ নেতৃত্ব পলিটব্যুরোর ২৫ জন সদস্য বাছাই করেন। ২৫ সদস্যের পলিটব্যুরো থেকে বাদ পড়েন প্রিমিয়ার লি কেকিয়াং, এবং সিনিয়র নেতা , হু চুনহুয়ার মতো নেতারা। পরে ২৫ সদস্যের পলিটব্যুরো বাছাই করে ৭ সদস্যের স্থায়ী কমিটি।

চীনের পলিটব্যুরোর স্থায়ী কমিটিতে যে ৭ নেতা জায়গা পেয়েছেন তারা দীর্ঘদিন ধরে শি জিনপিংয়ের সঙ্গে রাজনীতি করে এসেছেন। রোববার গ্রেট হলে দলের প্রতিনিধিদের সামনে এই সাত নেতাকে পরিচয় করিয়ে দেন শি জিনপিং। পলিটব্যুরো স্থায়ী কমিটির প্রথম সদস্য শি জিনপিং নিজে।

লি চিয়াং

বয়স: ৬৩ বছর

বর্তমান রাজনৈতিক পদ: সাংহাই এর পার্টি সেক্রেটারি

Li Qiang

শি জিনপিংয়ের সবচেয়ে বিশ্বস্ত সহকর্মী হিসেবে দেখা হয় লি কিয়াংকে। তিনি ঝেজিয়াং প্রদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। শি যখন ঝেজিয়াংয়ের পার্টি প্রধান ছিলেন তখন লি তার চিফ অব স্টাফ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

এই বছরের শুরুতে সাংহাইয়ে করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় নেতৃত্ব দিতে ব্যর্থ হওয়ায় বিতর্কিত হন লি। সাংহাইয়ে করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণ করতে না পারায় বর্তমানে চীন মন্দার কবলে পড়েছে। ফলে লি কিয়াং রাজনৈতিক পদোন্নতি পাবেন কি না সে ব্যাপারে সংশয় ছিল। শেষ পর্যন্ত দেখা গেছে, শি জিনপিংয়ের পরই সর্বোচ্চ ক্ষমতাধর নেতা নির্বাচিত হয়েছেন লি কিয়াং। তিনি চীনের পরবর্তী প্রধানমন্ত্রীও হতে পারেন।

শাও লেজি

বয়স: ৬৫ বছর

বর্তমান রাজনৈতিক পদ: সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশনের প্রধান

Zhao Leji

শাওকে চীনের নেতৃত্বে একজন উদীয়মান তারকা হিসেবে দেখা হচ্ছে। চীনের শানসি প্রদেশের সঙ্গে তার নিবিড় যোগাযোগ। কিংহাই প্রাদেশিক সরকারে প্রবেশের পর তার রাজনৈতিক উত্থান হয় দ্রুত। ৪২ বছর বয়সে তিনি ওই প্রদেশের গভর্নর হন।

চীনের দুর্নীতি বিরোধী সংস্থার প্রধান হিসাবে শাও দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত। চীনের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে প্রতিবেদন দিয়েছেন তিনি।

ওয়াং হুনিং

বয়স: ৬৭ বছর

বর্তমান রাজনৈতিক পদ: কমিউনিস্ট পার্টির সচিবালয়ের প্রথম সেক্রেটারি

Wang Huning

ওয়াং হুনিং প্রাক্তন অধ্যাপক। সিনিয়র রাজনীতিবিদদের নজরে পড়ার পর দ্রুত পদন্নোতি হয়েছে তার। তৎকালীন প্রেসিডেন্ট জিয়াং জেমিনের পরামর্শক হয়ে শীর্ষ পদে রাজনীতি শুরু হয় ওয়াং-এর।

পার্টির রাজনৈতিক তাত্ত্বিক হিসাবে ওয়াং কমিউনিস্ট পার্টির বহু পুরনো ধারণা বাতিল করেছেন। দলে নতুন ধারনাগুলোর পেছনে মূল মস্তিষ্ক হিসেবে মনে করা হয় ওয়াং হুনিংকে। চীনের উচ্চাভিলাষী বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের ধারনা ওয়াং হুনিংয়ের মস্তিষ্ক প্রসূত বলেও মনে করা হয়।

দলের প্রত্যেকটি উপদলের সঙ্গে তিনি ভালো সম্পর্ক রাখেন বলেও জানা গেছে।

চাই কি

বয়স: ৬৬ বছর

বর্তমান রাজনৈতিক পদ: বেইজিংয়ের মেয়র

Cai Qi

শি জিনপিংয়ের ঘনিষ্ঠ মিত্র চাই কি। তিনি ফুজিয়ান এবং ঝেজিয়াং প্রদেশে শি জিনপিংয়ের অধীনে কাজ করেছেন। এই বছরের শুরুতে বেইজিংয়ের শীতকালীন অলিম্পিক আয়োজনের দায়িত্ব ছিল তার উপর। করোনা মহামারির মধ্যে সফলভাবে অলিম্পিকের মতো বড় ইভেন্ট সম্পন্ন করতে পারায় প্রশংসিত হয়েছেন তিনি।

তবে বিতর্কিতও হয়েছিলেন চাই কি। ২০১৭ সালে বেইজিংয়ে জনসংখ্যা কমানোর জন্য একটি পরিকল্পনা চালু করেছিলেন তিনি। তার এই পরিকল্পনায় শহরের নিম্ন-আয়ের উপার্জনকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

দিং সুইশিয়াং

বয়স: ৬০

বর্তমান রাজনৈতিক পদ: দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের রাজনৈতিক কার্যালয়ের পরিচালক

Ding Xuexiang

প্রকৌশলী ডিং তার রাজনৈতিক কর্মজীবন শুরু করেন সাংহাইয়ের একটি সরকারি গবেষণা কেন্দ্রের দায়িত্ব নেওয়ার মাধ্যমে। তবে প্রাদেশিক পর্যায়ে সর্বোচ্চ নেতৃত্ব যেমন গভর্নর বা সেক্রেটারি পদে কখনও কাজ করেননি তিনি। দিং ২০০৭ সালে শি জিনপিংয়ের সেক্রেটারি হন। ২০১৪ সাল থেকে তিনি প্রেসিডেন্ট অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

শি জিনপিংয়ের চিন্তাধারার একজন শীর্ষ সমর্থক ও প্রচারক দিং সুইশিয়াং। তিনি শির সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা, চীনের যেকোনো নেতার চেয়ে শির সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন দিং সুইশিয়াং।

লি শি

বয়স: ৬৬

বর্তমান রাজনৈতিক পদ: গুয়াংজু প্রদেশের পার্টি সেক্রেটারি

Li Xi

শি জিনপিংয়ের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে লি শির। তিনি রাজনৈতিক গুরুত্বপূর্ণ শহর ইয়ানানে দলের নেতা ছিলেন। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইয়ানান শহরে মাও সেতুং পার্টির সদর দফতর তৈরি করেছিলেন। এই শহরে শি জিনপিং সাত বছর রাজনৈতিক দায়িত্ব পালন করেছিলেন।

-বিবিসি অবলম্বনে

The post চীনের নেতৃত্বে এলেন যে ৭ নেতা appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর