বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত আনসার সদস্যের পাশে উপজেলা প্রশাসন বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন ‘Wishing he was in high school’: Pat Cummins’ hilarious Vaibhav Sooryavanshi admission | Cricket News ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং চট্টগ্রামে ‘গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান ছাত্রদলের Kriti Sanon Offers Prayers At Tirumala Temple Ahead Of Cocktail 2 Release | Bollywood News ৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু

চীনের ব্যাপারে কোয়াডকে সতর্ক করলেন মাহাথির মোহাম্মদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ মে, ২০২১
  • ৩৪৪ সময় দেখুন
চীনের ব্যাপারে কোয়াডকে সতর্ক করলেন মাহাথির মোহাম্মদ


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চার দেশীয় জোট–কোয়াডের দেশগুলোকে চীনের ক্ষেপে যাওয়ার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি কোয়াড সদস্যদের এক জোট না হয়ে স্বতন্ত্রভাবে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলারও পরামর্শ দেন। তিনি মনে করেন, এক জোট হয়ে চীনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে বেইজিং আরও ক্ষেপে যাবে, এতে আদতে ভালোর চেয়ে মন্দই হবে।

মাহাথির মোহাম্মদ কোয়াডকে একটি পুরনো দিনের কৌশল বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, “কোয়াড একটি সেকেলে কৌশল—যেখানে আপনি শত্রুকে ঘিরে রাখার চেষ্টা করেন, কিন্তু যখন আপনি এটি করতে যান, তখন শক্রও কড়া প্রতিশোধ নিতে চায়”।

তিনি বলেন, “স্মরণ করুন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কিন্তু অংশ নিত না। আমেরিকা জাপানকে জ্বালানী তেল দিতে চায়নি বলেই তারা যুদ্ধে নেমেছিল। এবার চীনের ক্ষেত্রেও ব্যাপারটি সেরকম”।

আগামী জুলাইয়ে মাহাথির মোহাম্মদের বয়স ৯৬ বছরে স্পর্শ করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি কলেজে শিক্ষার্থী ছিলেন। শুক্রবার কোয়াডের সদস্য জাপানের নিক্কেই এশিয়া কনফারেন্সে তার বক্তব্যে এসব কথা বলেন মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী।

প্রবীণ এই রাজনীতিবিদ পরামর্শ দিয়ে বলেন, “কোয়াডের উচিত চীনের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা করা যাতে উভয়পক্ষের লাভ ও স্থিতিশীলতা বজায় থাকে”।

মাহাথির মোহাম্মদ আশা প্রকাশ করেন যে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক জোড়া লাগাতে সক্ষম হবেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে তার দেশের সম্পর্কের চরম অবনতি ঘটিয়েছিলেন।

তিনি বলেন, “ চীনের সঙ্গে আমেরিকার ট্রাম্পের সময়কার চেয়ে খারাপ সম্পর্ক হওয়ার সম্ভাবনা এখন আর নেই। কারণ জো বাইডেন আন্তর্জাতিক বিষয়ে ট্রাম্পের চেয়ে অভিজ্ঞ, তিনি বারাক ওবামার সময়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন”।

যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত— এই চার দেশের কৌশলগত জোটকে ‘কোয়াড’ নামে ডাকা হয়। এই জোটকে ‘চীনবিরোধী’ আখ্যা দিয়েছে বেইজিং।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom