রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

চীনের সিনোফার্মের আরও প্রায় ৫৬ লাখ টিকা ঢাকায় এলো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২৭৯ সময় দেখুন
চীনের সিনোফার্মের আরও প্রায় ৫৬ লাখ টিকা ঢাকায় এলো


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: সরকারিভাবে কেনা চীনের সিনোফার্মের আরও প্রায় ৫৬ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। মঙ্গলবার দিনগত মধ্যরাতে ৫৫ লাখ ৯৩ হাজার ৬৫০ ডোজ টিকার চালান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএমসি অ্যান্ড এএইচ) এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হকসহ স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিমানবন্দর থেকে টিকার চালান বুঝে নেন।

ডা. শামসুল হক জানান, সরকারিভাবে ক্রয়চুক্তির আওতায় ৫৫ লাখ ৯৩ হাজার ৬৫০ ডোজ টিকা এসেছে। টিকাগুলো এয়ারপোর্ট থেকে ফ্রিজারভ্যানে করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের টিকা সংরক্ষণাগারে নেয়া হয়েছে।

এর আগে চীন থেকে ২০ লাখ করোনাভাইরাসের টিকা দেশে আসছে বলে জানিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর