বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

চীনে কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ৩৬

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১১৬ সময় দেখুন
চীনে কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ৩৬


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: চীনের হেনান প্রদেশে একটি কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ২ জন।

স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে দেশটির আয়াং শহরের ‘হাই-টেক জোন’ নামে পরিচিত ওয়েনফেং এলাকার কাইশিন্ডা ট্রেডিং কোম্পানি লিমিটেডে এই অগ্নিকাণ্ড ঘটে।

কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০০ সদস্য কাজ করে। অগ্নিকাণ্ডের ৪ ঘণ্টা পর স্থানীয় সময় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও রাত ১১টার দিকে পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হয় তারা।

প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭৮ জন নিহত হয়েছিলেন। সে সময় আশপাশের কয়েক কিলোমিটার এলাকার ঘরবাড়ি ধ্বংসও হয়।

এ ছাড়া ২০১৫ সালে উত্তরাঞ্চলীয় তিয়ানজিনে একটি রাসায়নিক ওয়ারহাউজে বিস্ফোরণে ১৬৫ জন নিহত হয়, যা চীনের শিল্প দুর্ঘটনার ইতিহাসে অন্যতম।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর