বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

চীনে বন্যায় মৃত্যু ৩০২, নিখোঁজ ৫০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩৪৭ সময় দেখুন
চীনে বন্যায় মৃত্যু ৩০২, নিখোঁজ ৫০


আন্তর্জাতিক ডেস্ক

চীনের কেন্দ্রীয় হেনান প্রদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩০২ জনে দাঁড়িয়েছে। দেশটিতে গত জুলাইয়ের শেষ দিকে এই বন্যা দেখা দেয়। চীনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি।

ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় অঞ্চলটি ডুবে যাওয়ার পর প্রায় ৫০ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এছাড়াও এক কোটি ৩০ লাখ লোক এবং ৯০০টি বাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির ঝেংজু শহরে বেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এই শহরেই পাতাল রেলের ভেতরে প্রবেশ করে প্লাবিত করেছিল এবং রাস্তায় থাকা গাড়ি ভাসিয়ে নিয়ে গিয়েছিল। শহরটিতে তিন দিনে এক বছরের সমান বৃষ্টিপাত হয় বলেও জানা গেছে।

আরও পড়ুন: চীনে রেকর্ডভাঙা বৃষ্টিপাত, ১২ মৃত্যু

সোমবার (২ আগস্ট) হংকংয়ের ঝেংজু শহরের মেয়র এক সংবাদ সম্মেলনে বন্যায় মৃতদের সংখ্যা নিশ্চিত করতে গিয়ে জানান, উদ্ধার কার্যক্রম পরিচালনার সময় ভূগর্ভস্থ গাড়ি পার্কগুলো থেকে ৩৯টি মৃতদেহ পাওয়া যায়।

তিনি বলেন, শহরের পাতাল রেল লাইন-৫ বন্যায় প্লাবিত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়। গত মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রেনের ভেতরে আটকে পড়া মানুষ পানির উপরে তাদের মাথা রাখতে হাত উপরে তুলছিল।

বন্যায় মৃতদের স্মরণে পাতাল রেল কর্তৃপক্ষ স্টেশনে মৃতের নাম খোদাই করা একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে। গত সপ্তাহে সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছিল।

প্রদেশটির বেশকয়েকটি বাঁধ ও জলাশয় ঝুঁকির মধ্যে ছিল এবং নদীর তীর ঠিক রাখতে দেশটির সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছিল। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উল্লেখযোগ্য ‘প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি’ সম্পর্কে সতর্ক করেছিলেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর