বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার BCCI to standardise Bronco, 2K fitness tests after England tour debacle | Cricket News Pradeep Rawat’s Death: Salman Khan Remembers ‘Brother’, Aamir Khan Attends Funeral | Bollywood News জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র শ্রদ্ধাঞ্জলি গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২ ডেঙ্গুতে আরেকটি ‍মৃত্যুহীন দিন, আক্রান্ত ১৯৫ ভিসা বাতিল হওয়া ৯৮৫ প্রবাসীর তালিকা আমিরাত সরকারকে দিল দূতাবাস Chess: Father quit Singapore job, pawned jewellery to fund chess dream: Olympiad-bound Savitha Shri’s story | Chess News

চীনে হোটেল ধসে ১৭ জন নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৭৯ সময় দেখুন
চীনে হোটেল ধসে ১৭ জন নিহত


আন্তর্জাতিক ডেস্ক

চীনের পূর্বাঞ্চলের শহর সুজৌতে একটি হোটেল ধসের ঘটনায় অন্তত ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। খবর বিবিসি।

৩৬ ঘণ্টার অভিযানে ধ্বংসস্তুপের নিচ থেকে ২৩ জনকে খুঁজে পায় উদ্ধারকর্মীরা। এর মধ্যে ছয় জন জীবিত ছিলেন। জীবিতদের মধ্যে পাঁচজন আহত হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

সুজৌ’র সিজি কাইয়ুয়ান হোটেলটি গত সোমবার (১২ জুলাই) স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় দুপুর দেড়টা) ধসে পড়ে। এ ঘটনায় উদ্ধার কাজ পরিচলনার জন্য ৬০০ অধিক কর্মীকে নিযুক্ত করা হয়েছে।

এদিকে গ্লোবাল টাইমসের খবরে বলা হয়, নিয়ম বহির্ভূতভাবে মালিক ওই ভবনটির কাঠামোয় পরিবর্তন করেছিলেন। আর এ কারণেই ভবনটি ধসে পড়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

সম্প্রতি ওই ভবনে ঘন ঘন সংস্কার কাজ করা হয়েছিল বলে জানা গেছে। স্থানীয় এক বাসিন্দা সংবাদমাধ্যম রেড স্টার নিউজ’কে জানান, এই ভবনটি তিন তলার ছিল। কিন্তু প্রতি বছর তারা ভবনটিতে নতুন নতুন তলা (ফ্লোর) যুক্ত করে আসছিল।

জিয়াংসু’র প্রাদেশিক সরকার জানিয়েছে, একটি টিম দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে। তদন্তে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা করা হবে।

ধসের সময় ৫৪ রুমের ওই হোটেলটিতে ১৮ জন অথিতি ছিলেন বলে ধারণা করা হয়েছিল। কিন্তু পরে জানা যায়, সেখানা অনিবন্ধিত আরও পাঁচজন অথিতি ছিলেন। জীবিত উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে পাঁচজন আহত হন। তবে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। আর একজন ব্যক্তির কোনো ক্ষতি হয়নি।

দুর্বলভাবে নির্মাণের কারণে অতীতেও চীনে ভবন ধসের ঘটনা ঘটেছে। গত বছর দেশটির ফুজিয়ান প্রদেশে একটি হোটেল ধসের ঘটনায় ২৯ জন নিহত হয়। ওই সময় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, তদন্তকারীরা পরে হোটেলটি নির্মাণে গুরুতর সমস্যা পেয়েছিল।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom