সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

চুয়াডাঙ্গায় ২ জেএসডি প্রার্থীর সাংবাদিক সম্মেলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ সময় দেখুন
চুয়াডাঙ্গায় ২ জেএসডি প্রার্থীর সাংবাদিক সম্মেলন


চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দুটি আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত দুই প্রার্থীর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন জেএসডি’র চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী মোহাম্মদ তৌহিদ হোসেন। এসময় লিখিত বক্তব্য পড়ে শোনান চুয়াডাঙ্গা-২ আসনের জেএসডি প্রার্থী অধ্যাপক শেখ সেলিম।

বক্তব্যে বলা হয়, ‘আমরা একাত্তর এবং জুলাই অভ্যুত্থানের জনআকাংঙ্খা বাস্তবায়নে রাষ্ট্র কাঠামো সংস্কার করে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই। আমরা ভোটারদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানে দখল মুক্ত ভোটকেন্দ্র ও দলীয় বলয় মুক্ত লেভেল প্লেয়িং ফিল্ড এবং ভয় ভীতিহীন একটি পরিবেশ তৈরির দাবি করছি। কারণ, দেশের মানুষ ভালো নেই। যে কারনে জাতির নিরাপত্তার স্বার্থে এই নির্বাচন জরুরি হয়ে পড়েছে। জেএসডি ও গণতন্ত্র মঞ্চ এছাড়া আগামী নির্বাচনে জোটভুক্ত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় রয়েছে। আশাকরি, এগুলো নিশ্চিত হলেই আমরা চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনের ভোটারদের দ্বারে দ্বারে উপস্থিত হয়ে চুয়াডাঙ্গা ফাস্ট শিরোনামে জেলার আর্থসামাজিক উন্নয়নে দলীয় কর্মসূচির আলোকে ভুমিকা রাখবো।’

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর জেলা আহবায়ক কমিটির সদস্য লাবলুর রহমান, সাফেতুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, আবুল কাশেম, নাজিম উদ্দিন প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর