চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ (আজ) শনিবার ভোরে থানা এলাকার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৮ বি এন পি ও যুবদলের নেতা কর্মিকে আটক করেছে।
পুলিশ জানায় ওই দিন ভোরে রাত চারটার দিকে দর্শনা থানার রামনগর গ্রামের বি এনপি নেতা লুৎফর রহমান (৫১)কুন্দিপুর গ্রামের ইসরাইল হোসেন( ৫২) হিজলগাড়ি গ্রামের মোতালেব হোসেন (৪৯) তিতুদহ গ্রামের ইস্রাফিল হক (৪৭) যুবদলের আমজাদ( ৪০)হোসেন, নাছিম আহমেদ (৩৮) মানিক হাসান(৪০) ও মোজাম্মেল হোসেন (৩৪)কে আটক করেছে।
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান আটককৃতদের ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে শনিবার দুপুরে চুয়াডাঙ্গা কোটে চালান করা হয়েছে।