শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান

চুয়েটে ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে লড়বে ১৫ শিক্ষার্থী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ সময় দেখুন
চুয়েটে ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে লড়বে ১৫ শিক্ষার্থী


চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক শ্রেণিতে ৯৩১ টি আসনের বিপরীতে প্রতিযোগিতায় নামছেন প্রায় ১৪ হাজার শিক্ষার্থী। গড়ে প্রতিটি আসনের জন্য ১৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চুয়েটের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী শনিবার (১৭ জানুয়ারি) চুয়েটে স্নাতক ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়েটে ভর্তিযোগ্য মোট আসনসংখ্যা হচ্ছে ৯৩১টি। এর মধ্যে ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে।

এবার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন ১৩ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ক-গ্রুপে আছেন ১৩ হাজার ৯২ জন এবং খ-গ্রুপে ৮৫০ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১১ হাজার ৮৪ জন এবং ছাত্রী ২ হাজার ৮৫৮ জন।

ক-গ্রুপের পরীক্ষা শনিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলবে। চুয়েট কেন্দ্রে ৮ হাজার ৫০০ জন পরীক্ষার্থীর ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দুটি উপকেন্দ্র নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ১ হাজার ৩৬৫ জন ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ৪ হাজার ৭৭ জনসহ মোট ৫ হাজার ৪৪২ জন পরীক্ষার্থী অংশ নেবে।

খ-গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে একইদিন বেলা পৌনে ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত। এ পরীক্ষা শুধুমাত্র চুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom