ইউনাইটেড নিউজডেস্ক
৩দিন হলো নবজাতকটি চুরি হয়ে গেল। চুরি হওয়া নবজাতকের সন্ধান এখনো কেউ দিতে পারেনি! নবজাতকটির মা সড়ক দুর্ঘটনায় আহত ও ভারসাম্যহীন এক নারী। শিশুটি কন্যাসন্তান ছিল। গত শনিবার ভোরে চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ব্রাহ্মণহাট এলাকায় জন্ম নেয়া ওই নবজাতককে তার মায়ের পাশ থেকে চুরি করে কেউ।
বাগোয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া বলেন, লোকজনের কাছে শনিবার নবজাতক চুরির ঘটনা শুনেছেন। তবে সুনির্দিষ্টভাবে তাঁকে কেউ এ বিষয়ে জানায়নি। স্থানীয় বাজারের মুদিদোকানি মুহাম্মদ অলি বলেন, ওই নারী বাজারে অবস্থান নেওয়ায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানানো হয়। পরে পুলিশ এসে স্থানীয় চেয়ারম্যান ও সদস্যকে বিষয়টি জানানোর কথা বলেন।