বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

চুলে ফুল গুঁজে সু চির জন্মদিন পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩০৬ সময় দেখুন
চুলে ফুল গুঁজে সু চির জন্মদিন পালন


আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের জান্তা প্রশাসনের হাতে বন্দি দেশটির স্টেট কাউন্সিলর এবং সংসদে সংখ্যাগরিষ্ঠ ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) প্রধান অং সান সু চির ৭৬তম জন্মদিন উপলক্ষে চুলে ফুল গুঁজে সংহতি প্রকাশ করেছেন গণতন্ত্রপন্থি আন্দোলনের কর্মীরা।

শনিবার (১৯ জুন) মিয়ানমারের রাজধানী নেইপিডোতে এমন দৃশ্যের দেখা মিলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে, ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে সু চিকে গৃহবন্দি করে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মোট পাঁচটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। যে সূত্রে আগামী সপ্তাহে ফের আদালতে তোলা হতে পারে সু চিকে।

এদিকে, মিয়ানমারের নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় সু চি-র মতো করে চুলে ফুল গুঁজে ছবি পোস্ট করার ট্রেন্ড তৈরি করেছিলেন। এতে অংশ নেন মিস ইউনিভার্স খেতাব জয়ী থুজার উইন্ট লুইন। লাল ফুল দিয়ে চুল সাজিয়ে ছবি পোস্ট করে তিনি লিখেন, নেত্রী যেনো সুস্থ থাকেন।

অন্যদিকে, ইয়াঙ্গুনে পোস্টার টানিয়ে সু চিকে জন্মদিনের শুভেচ্ছা জানান সেনাশাসনবিরোধী আন্দোলনের কর্মীরা। পাশাপাশি, সু চির পাশে থাকার বার্তাও দিয়েছেন তারা।

এর বাইরেও, সীমান্ত সংলগ্ন কারেন প্রদেশ থেকে কয়েকজন সশস্ত্র আন্দোলনকারীর ছবি ভাইরাল হয়েছে। তাদের এক হাতে বন্দুক আর অন্য হাতে নানান রঙের ফুলের তোড়া। আর সকলেই কানের পিছনে ফুল গুঁজে রেখেছিলেন।

অপরদিকে, মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দাওয়েই শহরে গোলাপি রঙের বিশালাকার কেক কেটে সু চির জন্মদিন পালন করেন তার সমর্থকরা।

তবে, জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিলেও সকলেই সু চির প্রশংসায় সবাই মুখর, তেমনটা নয়।

স্থানীয় সংবাদ মাধ্যম দ্য ইরাবতিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক আন্দোলনকারী বলেছেন, আজ সু চির পাশে আছেন কারণ তিনি অন্যায়ভাবে বন্দি রয়েছেন। কিন্তু, একইসঙ্গে রোহিঙ্গাসহ অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে হওয়া অত্যাচারের সময় তিনি চুপ ছিলেন কেন? মুক্তির সু চিকে এর কারণ দর্শাতে হবে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর