এই পদার্থকে আবার বার্নিশ, সিলিং ওয়াক্স এবং রঞ্জক প্রভৃতি হিসেবে ব্যবহার করা হয়। আর অভিধান অনুযায়ী, ‘Lakh’ শব্দের অর্থ হল একশো হাজার। তবে কথায় কথায় এখন মানুষ লক্ষ সংখ্যা চিহ্নিত করার জন্য ‘Lac’ শব্দটি ব্যবহার করে। ফলে বোঝাই যাচ্ছে যে, গ্রাহক হিসেবে ব্যাঙ্কে গিয়ে চেক লেখার সময় ‘Lac’ শব্দটি নয়, বরং ‘Lakh’ শব্দটিই ব্যবহার করা উচিত।