কীভাবে এটির সংক্রমণ হয়? কনজাঙ্কটিভাইটিস কিছু ক্ষেত্রে অত্যন্ত সংক্রামক হতে পারে এবং ইতিমধ্যে সংক্রামিত কারও সংস্পর্শে এলে ছড়িয়ে পড়তে পারে। রোগটি ছড়িয়ে পড়ার সবচেয়ে সাধারণ উপায় হল যখন সংক্রামিত ব্যক্তি বারবার তাঁর চোখ স্পর্শ করে এবং তারপর যদি সেই হাত পরিষ্কার করতে ভুলে যায়। তারপর সেই হাত সুস্থ ব্যক্তির হাতের বা চোখের সংস্পর্শে আসে তবে হতে পারে এই রোগ। যদি কোন ব্যক্তির কনজাঙ্কটিভাইটিস রোগ থাকে, তবে তার চোখের দিকে তাকানো উচিত না। তাঁর রুমাল, তোয়ালে, মোবাইল ইত্যাদি স্পর্শ করা উচিত না।