অনেক সময়ই হাত দিয়ে চোখ ঘষলে আমাদের চোখের উপরে সুতোর মতো সাদা সাদা কিছু পদার্থ ভেসে উঠতে দেখা যায়। হঠাৎ দেখলে মনে হতে পারে, চোখের উপরে কোনও কৃমি জাতীয় কীট ভেসে বেড়াচ্ছে। আগে একে এক ধরনের রোগ বলে মনে করা হত। কিন্তু ঘটনা হল, আমরা যখনই আমাদের চোখ ঘষি তখন চোখে ভিতরে অবস্থিত শরীরের শ্বেত রক্তকণিকা দেখতে পাই। একেই আমরা কৃমিজাতীয় কোনও পদার্থ ভেবে বিভ্রান্ত হয়ে পড়ি।