রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

ছয় মামলায় জামিন পেলেন সাবের হোসেন চৌধুরী – Sarabangla | Breaking News | Sports

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১২৮ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৪ ১৯:৫৫


ঢাকা: সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী পৃথক ছয়টি মামলায় জামিন পেয়েছেন। সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।

সাবের হোসেন চৌধুরীর আইনজীবী মোরশেদ হোসেন সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আর কোনো মামলায় না থাকায় তাকে গ্রেফতার দেখানো হয়নি। এখন যেকোনো সময় তিনি মুক্তি পেতে পারেন।

দুই বছর আগে রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যার মামলায় বিগত আওয়ামী লীগ সরকারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাবের হোসেন চৌধুরী।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল (৭ অক্টোবর) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ আজ (৮ অক্টোবর) বিকেলে তাকে আদালতে হাজির করে জানায়, তিনি অসুস্থ। এরপর সাবের হোসেন চৌধুরীর আইনজীবীরা খিলগাঁও থানায় করা চারটি এবং পল্টন থানায় করা দুটি হত্যা মামলায় জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত পৃথক ছয়টি মামলায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত রোববার সন্ধ্যায় সাবের হোসেন চৌধুরীকে গুলশানের বাসা থেকে আটক করে পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

সারাবাংলা/কেআইএফ/এসআর

জামিন
সাবেক মন্ত্রী
সাবের হোসেন চৌধুরী





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর