রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা ‘If I get picked…’: Shubman Gill sends message amid India T20 selection debate | Cricket News ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্থপতি’ Is Suriya’s Suriya47 Connected To Fahadh Faasil’s Aavesham? Here’s What Naslen Said | Tamil Cinema News কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৫ ২৩:৩০

কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন হায়দার

চট্টগ্রাম ব্যুরো: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডাঙারচর এলাকা থেকে কর্ণফুলী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, গ্রেফতার নাজিম উদ্দিন হায়দার কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। একইসঙ্গে তিনি উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করছিলেন। তিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারী হিসেবে পরিচিত।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গতবছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নাজিম আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে ৪ আগস্ট নগরীর নিউমার্কেট মোড়ে ছাত্র-জনতার সমাবেশে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে মামলা আছে।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ সারাবাংলাকে বলেন, ‘নিউমার্কেট মোড়ে হামলায় নাজিম উদ্দিনের নেতৃত্ব দেওয়ার ছবি ও ভিডিও আমাদের কাছে আছে। কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে এ সংক্রান্ত মামলা আছে। আমাদের থানায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

আওয়ামী লীগ নেতা
গ্রেফতার
ছাত্র-জনতা
টপ নিউজ
মামলা
হামলা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom