রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘ছাত্র-জনতার বিজয়কে একটি মহল নস্যাতের ষড়যন্ত্র করছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৪৬ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ছাত্র-জনতার অর্জিত বিজয় একটি মহল নস্যাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি এ অভিযোগ করেন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সভাপতি এসএম জিলানি ও সাধারণ সম্পাদক রাজিব আহসানসহ স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের নিয়ে সেখানে যান ফখরুল।

তিনি বলেন, ‘কিছু সংখ্যক ব্যক্তি ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করে দেওয়ার ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলোযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতা-কর্মীদের ওপর দায় চাপাচ্ছে। আমরা পরিস্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতা-কর্মী গোলোযোগের সঙ্গে জড়িত নয়। উপরন্তু আমরা চেষ্টা করছি সেটাকে বন্ধ করার। আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা চাই, একটা গণতান্ত্রিক বাংলাদেশ। সাম্য, সমঅধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আজকে এখানে এসেছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। আমরা শপথ নিয়েছি, আজকে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমরা সুসংহত করব।’

এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সস্পাদক মীর সরাফত আলী সপু, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সস্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুযেল, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রশীদ হাবিব, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, ম্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসীন আলী, সাংগঠনিক সস্পাদক নাজমুল হাসান প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর