শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪৪ Aryna Sabalenka back to her best as World No. 1 storms into US Open third round in just 53 minutes | Tennis News Hanuman Ansh: How did A No-Star ₹2 Crore Film Became A ₹55 Crore Hit? Trade Experts Decode Its BO Run | Bollywood News কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

ছোটদের সমাপনী হবেই, কমছে সিলেবাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩২১ সময় দেখুন
ছোটদের সমাপনী হবেই, কমছে সিলেবাস


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা নেওয়ার বিষয়ে বদ্ধপরিকর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সিলেবাস কমিয়ে হলেও বছরের শেষ দিকে মন্ত্রণালয় এই পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে। আর সেই উদ্দেশে এরই মধ্যে সিলেবাস কমানোর বিষয়েও চিন্তাভাবনা শুরু হয়েছে।

মন্ত্রণালয় বলছে, শিক্ষার্থীরা যেন নিজ ক্লাসে বসে পরীক্ষা দিতে পারে, সেভাবেই সার্বিক কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, অটোপাস প্রক্রিয়ায় আমরা যেতে চাই না। এর প্রভাব শিশুদের মন ও মননে রয়ে যায়। আমাদের শিক্ষাব্যবস্থা পরীক্ষানির্ভর। এখন থেকেই পরীক্ষার সঙ্গে পরিচয় না থাকলে পরবর্তী সময়ে ঝামেলা পোহাতে হতে পারে। এজন্য আমার সমাপনী পরীক্ষা নিতে সর্বাত্মক চেষ্টা করছি।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে তার মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী তিনি বলেন, পরীক্ষার আগে শ্রেণি কার্যক্রম শুরু করা সম্ভব হলে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে এক দিন এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে দুই দিন করে ক্লাস হবে।

মন্ত্রী বলছেন, এ বছর প্রাথমিকের কোনো শ্রেণিতেই অটোপাস দেওয়া হবে না। তিনি জানান, বাড়ির কাজ, টেলিভিশন পাঠদানসহ এই করোনাকালে শিক্ষার্থীদের যে বিষয়গুলো পড়ানো হয়েছে, সেখান থেকেই ছোট সিলেবাসে হলেও তাদের পরীক্ষা নেওয়া হবে।

অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেছেন, তারা যেন কোনোভাবেই ‘অটোপাস’ পাবে চিন্তা করে বসে না থাকে।

এর আগে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় গত বছরের মার্চ থেকে এখন পর্যন্ত দেশের সব স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ অবস্থায় গত বছরের কোনো শ্রেণির বার্ষিক ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া যায়নি। সব শ্রেণির শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হয়েছে। আর এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় সারাদেশে ৩০ লাখেরও বেশি পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।

ফাইল ছবি

সারাবাংলা/টিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর