শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নীতিনির্ধারণী “সিন্ডিকেটে”নতুন তিন মুখ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১০৮ সময় দেখুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নীতিনির্ধারণী “সিন্ডিকেটে”নতুন তিন মুখ

শশী, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. পরিমল বালা অধ্যাপক ড. জাকির হোসেন ও অধ্যাপক ড. লাইসা আহমেদ লিসা।

মঙ্গলবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে তাদের নিয়োগের বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১৭(১)(জ) ও (২) ধারা অনুযায়ী একাডেমিক কাউন্সিলের ৬৩তম সভায় তাদের দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। সিন্ডিকেট সদস্য হিসেবে তাদের এ মনোনয়ন গতকাল ১০ জুন থেকে কার্যকর হয়েছে।
এবিষয়ে অধ্যাপক ড. পরিমল বালা বলেন, ” বিশ্ববিদ্যালয়, সহকর্মী ও শিক্ষার্থীদের জন্য কাজ করার সুযোগ পাওয়ায় এক অসাধারণ অনুভূতি। সব সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা যাবো”
১৭(১) (ক) ধারা অনুযায়ী অধ্যাপক ড.সাদিকা হালিম পিএইচডি কে সভাপতি ও (খ) ধারা অনুযায়ী
অধ্যাপক ড.মোঃহুমায়ূন কবীর চৌধুরীকে সদস্য করে মোট ১৩ জন সদস্য নিয়ে সিন্ডিকেট গঠিত হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর