Last Updated:
বাঁকুড়া : বাঁকুড়া পুরুলিয়ার জলের সমস্যা চিরদিনের সমস্যা। সবে শীত শেষ, তার মধ্যেই জল কষ্ট দেখা দেয় পুরুলিয়া এবং বাঁকুড়ায়। বাঁকুড়ার জঙ্গলমহল এলাকাগুলিতে অনেক সময় দেখা যায় জলকষ্ট। ভৌগোলিক অবস্থানের কারণে বাঁকুড়াতে ভৌম জলস্তর কিছু জায়গাতে বেশ কিছুটা নীচে থাকার কারণে জল কষ্ট দেখা যায়।
অনেক সময় জলের গুণগতমান পানের অযোগ্য হয়। প্রত্যন্ত গ্রামবাসীরা বাধ্য হয়েই অনেক সময় সেই জল পান করেন। সরকারি তরফ থেকে প্রচেষ্টা চলছে বাঁকুড়ার কোনায় কোনায় জল পৌঁছে দেওয়ার। তবে ভৌগোলিক এবং প্রাকৃতিক কারণে জল কষ্ট এখনও বিদ্যমান।
আরও পড়ুন : বাঁকুড়ায় প্রকৃতি পুজোর প্রস্তুতি! অসম্ভব সুন্দর
দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের রানিবাঁধ ব্লকের বারিকুল অঞ্চলের পাতাজুবা গ্রাম। পাতাজুবা গ্রামে ২৬ টি পরিবারের বসবাস। ছোট পাহাড়ের উপরে বসবাস। পাহাড়ের নীচে থাকা একটি গর্তের ঝর্ণার জল পান করেন গ্রামবাসীরা। পান করা ছাড়াও অন্যান্য ঘরকন্নার কাজেও ব্যবহার হয় এই জল। ছোট্ট একটা গ্রাম! প্রত্যন্ত জঙ্গলমহল। কাঁচা পাথুরে রাস্তা, বাঁশের সাঁকো। পাহাড়ের নিচের এই ছোট্ট গর্তই ভরসা জলের চাহিদা মেটানোর।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
PHE দফতরে খোঁজ নিলে জানা যায়, পাতাজুবা গ্রামের প্রতিটি বাড়িতে জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা চলছে ইতিমধ্যেই। বড় ট্যাঙ্কি করে পাইপলাইন তৈরি করে জল পৌঁছে দেয়া হবে এই গ্রামে। তবে যতদিন না সেটা হচ্ছে ততদিন পাহাড়ের নীচের এই ছোট্ট গর্তই ভরসা গ্রামবাসীর।
নীলাঞ্জন ব্যানার্জী
Kolkata,West Bengal
March 19, 2025 4:23 PM IST
South 24 Parganas News: নেই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন! সমস্যা বারুইপুর হাসপাতালে